1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
“২০১৩ গেজেট বাস্তবায়নের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন” - dailydigantabarta
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:৪৮|
শিরোনামঃ
আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাত দিনে নৌ পুলিশের অভিযানে আটক ৩০২

“২০১৩ গেজেট বাস্তবায়নের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন”

তারেক সালমান
  • Update Time : সোমবার, এপ্রিল ২০, ২০২৬,
  • 123 Time View

 

২০১৩ সালের পর প্রতিষ্ঠিত জাতীয়করণবঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো দ্রুত সরকারি করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। একই দাবিতে সংগঠনটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি লিখিত আবেদনও জমা দিয়েছে।

 

আবেদনে উল্লেখ করা হয়, সরকারের ২০১৩ সালের ঘোষণার আওতায় ২৭ মে ২০১৩ সালের আগে প্রতিষ্ঠিত প্রায় ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। তবে এর পর প্রতিষ্ঠিত প্রায় ৪ হাজার ৮২৫টি বিদ্যালয় এখনো জাতীয়করণের বাইরে রয়ে গেছে।

 

সংগঠনটির দাবি, এসব বিদ্যালয়ে প্রায় দুই লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে এবং তারা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে সন্তোষজনক ফলাফল অর্জন করছে। কিন্তু জাতীয়করণের বাইরে থাকায় এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা দীর্ঘদিন ধরে স্বেচ্ছাশ্রমে পাঠদান করে আসছেন। এতে তারা চরম আর্থিক ও মানবিক সংকটে জীবনযাপন করছেন।

 

আবেদনে আরও বলা হয়, সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলেও জাতীয়করণের বাইরে থাকা এসব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এখনও নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।

 

এ পরিস্থিতিতে, ২০১৩ সালের পর প্রতিষ্ঠিত সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork