1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
মুসলিম গণ'হ'ত্যার প্রতি'বাদে বাউফলে ইমাম পরিষদের মানব'বন্ধন ও বি'ক্ষো'ভ মিছিল - dailydigantabarta
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:৪৭|
শিরোনামঃ
আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাত দিনে নৌ পুলিশের অভিযানে আটক ৩০২

মুসলিম গণ’হ’ত্যার প্রতি’বাদে বাউফলে ইমাম পরিষদের মানব’বন্ধন ও বি’ক্ষো’ভ মিছিল

এম জাফরান হারুন:: বাউফল পটুয়াখালী
  • Update Time : শুক্রবার, মে ১৫, ২০২৬,
  • 82 Time View

পটুয়াখালীর বাউফলে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম গণ’হ’ত্যা ও নি’র্যা’ত’নের প্রতি’বাদে মানব’বন্ধন ও বি’ক্ষো’ভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) জুমার নামাজ শেষে দুপুর ২টায় বাউফল উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে এই কর্মসূচির আয়োজন করে ‘উপজেলা ইমাম পরিষদ’।

​বাংলাদেশ খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা আইউব বিন মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানব’বন্ধনে উপজেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম এবং মাদ্রাসা শিক্ষক ও পরিচালকসহ কয়েকশ সাধারণ মুসল্লি অংশ নেন।

​মানব’বন্ধনে বক্তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশেষ করে ভারতে মুসলিমদের ওপর চলমান সহিং’সতা ও নি’র্যা’ত’নের তী’ব্র নি’ন্দা জানান। তারা অবিলম্বে এসব হ’ত্যা’কা’ণ্ড ব’ন্ধে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন।

​সভাপতির বক্তব্যে মাওলানা আইউব বিন মুসা বলেন, “আমরা আজ এখানে দাঁড়িয়েছি নির্যাতিত মুসলিম উম্মাহর পাশে সংহতি প্রকাশ করতে। ১৪০০ বছর আগেই প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) গাজওয়াতুল হিন্দ বা ভারত নিয়ে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আমরা বিশ্বাস করি, সত্যের জয় হবেই।”

​সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের ওপর যে নি’র্যা’তন চলছে, তার সাথে আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান—সব ধর্মের মানুষ সমমর্যাদায় সহাবস্থান করবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাইরের কোনো ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশের সংখ্যালঘু ভাইদের ওপর যেন কোনো ধরনের অ’প্রীতিকর ঘটনা না ঘটে। এ বিষয়ে প্রশাসন এবং সাধারণ জনগণকে সজাগ থাকতে হবে।”

​মানব’বন্ধন শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্বের নির্যাতিত মুসলমানদের মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork