1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
খুলনা মোংলা মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত (৩)। - dailydigantabarta
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:৪৭|
শিরোনামঃ
আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাত দিনে নৌ পুলিশের অভিযানে আটক ৩০২

খুলনা মোংলা মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত (৩)।

মোসাম্মৎ আকলিমা খাতুন ক্রাইম রিপোর্টার বাগেরহাট জেলা।
  • Update Time : বুধবার, মে ২০, ২০২৬,
  • 40 Time View

বাগেরহাটের খুলনা মংলা মহাসড়কের চুলকাঠি ভট্টে বালিঘাটা নামক স্থানে মোটরসাইকেল এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন।
​ বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়। নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক আব্দুল কাদের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জারিয়া ভাবনার বাসিন্দা, ও মোটরসাইকেল আরোহী দুইজনের ঠিকানা খুলনা দাকোপ উপজেলার বানিয়ার শান্তা গ্রামের মনির হোসেন মুন্না, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার খারই গ্রামের বাসিন্দ বাহাদুর, তিনজনের পরিচয় সনাক্ত করেছেন কাটাখালি হাইওয়ে থানা পুলিশ।
​কাটাখালি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানিয়েছেন, মোংলা থেকে মোটরসাইকেল যোগে ৩ আরোহী খুলনার দিকে যাচ্ছিলেন, বিপরীত দিক থেকে একটি ট্রাক। ভট্টে বালিয়াঘাটা বাস স্ট্যান্ডের পাশেই ট্রাকটির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হয়েছে আরোহী দুইজনকে গুরুতর আহত অবস্থায়।
ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন।
​বাগেরহাট আড়াইশো শয্যা বিশিষ্ট হসপিটালের কর্তব্যরত ডাক্তার এজাজুল হক জানিয়েছেন, দুর্বিপাকের শিকার রোগীদ্বয় হসপিটালে পৌঁছানোর পূর্বেই মৃত্যুবরণ করেন।
​বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার শেখ মামুনুর রশিদ জানিয়েছেন, মুমূর্ষু অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়, তবে হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তাদের মৃত্যু হয়। এ সময় কাটাখালি হাইওয়ে থানার ডিউটি রত অফিসার সার্জন রুদ্র তারেক, এ এস আই শামীম,সহ সঙ্গীয় ফোর্স উক্ত বিষয়টি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork