1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত - dailydigantabarta
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:৪৭|
শিরোনামঃ
আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাত দিনে নৌ পুলিশের অভিযানে আটক ৩০২

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

তারেক সালমান, স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, মে ২২, ২০২৬,
  • 28 Time View

নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে ২০২৫) সকাল ৭টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্যারেডে জেলার বিভিন্ন ইউনিটের সব পর্যায়ের পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
পরে সকাল ৯টা ৩০ মিনিটে পুলিশ লাইনস ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিটের ইনচার্জরা পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন ফতুল্লা মডেল থানার এসআই নন্দন চন্দ্র সরকার এবং শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন বন্দর থানার এএসআই জহিরুল ইসলাম। এছাড়া মাদক উদ্ধার, ক্লুলেস মামলা শনাক্তকরণ ও অন্যান্য ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আরও কয়েকজন কর্মকর্তা ও সদস্যকে সম্মাননা দেওয়া হয়।
এসময় বাংলাদেশ পুলিশ বাহিনীতে দীর্ঘ কর্মজীবন শেষে পিআরএলে যাওয়া কনস্টেবল কাজী এমদাদুল হককে বিদায়ী সংবর্ধনা জানান পুলিশ সুপার।
কল্যাণ সভা শেষে পুলিশ সুপার পুলিশ লাইন্স স্কুলের “ফল উৎসব-২০২৬” উদ্বোধন করেন। পরে তিনি স্কুল প্রাঙ্গণে একটি সফেদা গাছের চারা রোপণ করেন। এসময় শিক্ষার্থীদের ঈদের ছুটিতে নিজ নিজ বাড়িতে অন্তত একটি ফলজ ও একটি বনজ গাছ রোপণের আহ্বান জানান তিনি।
দুপুর ১২টায় জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এপ্রিল ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি তুলে ধরেন।
সভায় পুলিশ সুপার জেলার অপরাধ দমন কার্যক্রম জোরদারে প্রস্তুত করা ৩০০ ডাকাতের তালিকাসংবলিত রেজিস্টার সাত থানার অফিসার ইনচার্জ ও তিনজন সার্কেল অফিসারের কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানগুলোতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork