1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের - dailydigantabarta
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:৪৭|
শিরোনামঃ
আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাত দিনে নৌ পুলিশের অভিযানে আটক ৩০২

পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের

তারেক সালমান, স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, মে ২২, ২০২৬,
  • 28 Time View

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। একই সঙ্গে দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণের ঘটনায় বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করে দ্রুত বিচার এবং ধর্ষণবিরোধী আইন সংস্কারের দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় রাজধানীর শ্যামলীর প্রিন্স কনভেনশন হলে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তর শাখার ২০২৬-২৮ মেয়াদের নবগঠিত কমিটির পরিচিতি সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি ও সাবেক জজ শেখ জালাল উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব অধ্যাপক আবেদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আবু নাসের মো. ইলিয়াস বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। দ্রুত আইন সংস্কার ও দোষীদের বিচার নিশ্চিত করা না গেলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
তিনি বলেন, “মানুষ আজ মনুষ্যত্ব হারিয়ে পাশবিক আচরণে জড়িয়ে পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে নাগরিক ও মানবাধিকার কর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”
সভায় আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় পরিচালক মো. ইকবাল হোসেন, মেজর (অব.) জাহিদ হাসান, আজীবন সদস্য বাদল, নির্বাহী সভাপতি কাউসার আহমেদ এবং সাধারণ সম্পাদক ইয়াকুব আলী সাগর।
বক্তারা শিশু রামিসা হত্যার দ্রুত বিচার, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork