1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন - dailydigantabarta
১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৮:১১|
শিরোনামঃ
দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পটুয়াখালী -৪, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আউলিয়াপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জাহাঙ্গীর হোসেন হাওলাদার

পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

মোঃ তারিকুল ইসলাম মুন্না পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : শনিবার, এপ্রিল ১১, ২০২৬,
  • 44 Time View

সুষ্ঠু, শান্তিপুর্ন ও উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪ পর্যন্ত চলে ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ১১টায় ফলাফল ঘোষনা করা হয়।

 

উক্ত নির্বাচনের ফলাফলে মোঃ আবু জাফর (জিরাফ) ৯৫৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বশির উদ্দিন (তালগাছ) পেয়েছেন ৬১৮ ভোট। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কীর্তিবাস চন্দ্র পাল বিদ্যুৎ (কাতল)। তিনি ৮৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোস্তাফিজুর রহমান (পানির বোতল) পেয়েছেন ৭৮১ ভোট।

 

সহ-সভাপতি পদে মোঃ আবুল কালাম আজাদ (জবা ফুল) ৬৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস. এম. আফজালুর রহমান (উট পাখি) পেয়েছেন ৫০৯ ভোট।

 

এছাড়া সদস্য পদে ৩ জন হলেন মোঃ মেহেদী হাসান (পেঙ্গুইন), মিজানুর রহমান (ক্রিকেট ব্যাট) ও মোঃ জহুরুল হক (মৌচাক)।

 

পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর উক্ত কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মোট ভোটার ১৮৭৮ জনের মধ্যে ১৭০২ জন ভোটার ভোট প্রদান করেন। এ নির্বাচনে ৬টি পদের বিপরীতে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে। এ সমিতি জেলার মধ্যে অন্যতম একটি বৃহৎ সংগঠন হিসেবে খ্যাতি রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork