1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিসিএমআইএ এর শুভেচ্ছা - dailydigantabarta
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:২৩|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিসিএমআইএ এর শুভেচ্ছা

দিগন্ত ডেস্ক
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬,
  • 168 Time View

সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)। সংগঠনটি এক আনুষ্ঠানিক বার্তায় জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছে এবং তাঁর নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

বার্তায় বলা হয়, দেশের পুঁজিবাজারের স্থিতিশীলতা, স্বচ্ছতা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে নতুন সরকার কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা বিনিয়োগকারীদের। সংগঠনটি আরও উল্লেখ করে, পুঁজিবাজার দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি; বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের সুদূরপ্রসারী নীতিনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিসিএমআইএ নেতারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং তাঁর নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork