1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ - dailydigantabarta
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:৪৮|
শিরোনামঃ
আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাত দিনে নৌ পুলিশের অভিযানে আটক ৩০২

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ

মোঃ তারিকুল ইসলাম মুন্না পটুয়াখালী প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, এপ্রিল ১২, ২০২৬,
  • 153 Time View

পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনদ্বয়কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলায় নবগঠিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্টের নেতৃবৃন্দ।

রবিবার (১২ এপ্রিল) দুপুর ২ টায় জেলা পরিষদের কনফারেন্স কক্ষে জেলায় নবগঠিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্টের আহবায়ক পরিমল কুমার রায় ও সদস্য সচিব সুকান্ত চন্দ্র দাসসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ জেলা পরিষদের প্রশাসক জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দিত করেন।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মো. কামাল হোসেন, জেলা বিএনপির নেতা মিজানুর রহমান মিজান, ফ্রন্টের উপদেষ্টা নিতাই দেবনাথ, সিনিয়র আহবায়ক অশোক কুমার দাস, যুগ্ম আহবায়ক পংকজ সরকার, সদস্য পরেশ দাস, পলাশ কুমার দাস, অমল চন্দ্র ঘরামী, রাখাল চন্দ্র দাস, সশান্ত রঞ্জন রায়, অসীম কুমার নান্টু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা জিএস আলমগীর বাচ্চু, মো. সিদ্দিকুর রহমান, যুবদল নেতা রিমানুল ইসলাম রিমু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলনসহ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্টের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকদ্বয়ের অনুমোদন সাপেক্ষে পরিমল কুমার রায়কে আহবায়ক ও সুকান্ত চন্দ্র দাকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিস্ট বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট পটুয়াখালী জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়। এ নবগঠিত কমিটি সারা জেলায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বৃহৎ আকারে শক্তিশালী কমিটি করে জেলায় সম্মেলন করার নির্দেশনা দেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork