1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
দশমিনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে শিক্ষক সমিতির সম্পাদকের সংযুক্তির আদেশ বাতিল - dailydigantabarta
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:৪৭|
শিরোনামঃ
আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাত দিনে নৌ পুলিশের অভিযানে আটক ৩০২

দশমিনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে শিক্ষক সমিতির সম্পাদকের সংযুক্তির আদেশ বাতিল

মোঃ তারিকুল ইসলাম (মুন্না) পটুয়াখালী প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, মে ১৬, ২০২৬,
  • 108 Time View

পটুয়াখালীর দশমিনা উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আনিস আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তাঁর সংযুক্তির আদেশ বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং সংযুক্তিতে থাকা অবস্থায় একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের উদ্দেশ্যে ওয়াশরুমে আটকে রাখার অভিযোগ রয়েছে মো. আনিস আহমেদের বিরুদ্ধে। এছাড়াও বিভিন্ন সময়ে ওই শিক্ষিকাকে উদ্দেশ্য করে অশালীন আচরণ করার অভিযোগও ওঠে।
আরও জানা যায়, বিদ্যালয় চলাকালীন সময়ে বিভিন্ন কাজের অজুহাতে নিয়মিত ক্লাস না করে বাইরে ঘোরাফেরা করতেন তিনি। এতে অন্যান্য শিক্ষকদের মধ্যেও নেতিবাচক প্রভাব পড়ে। এ বিষয়ে জানতে চাইলে তিনি নাকি বলতেন, “শিক্ষক নেতাদের ক্লাস করতে হয় না।”
এসব অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দশমিনা উপজেলা শিক্ষা অফিসে এসে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। তদন্ত চলাকালে শিক্ষক নেতা মো. আনিস আহমেদের উপস্থিতিতেই অধিকাংশ শিক্ষক তাঁর বিরুদ্ধে লিখিত ও মৌখিকভাবে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন।
তদন্ত শেষে গত বৃহস্পতিবার দশমিনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর সংযুক্তির আদেশ বাতিল করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে মো. আনিস আহমেদের ব্যবহৃত মুঠোফোন নম্বর ০১৭২৫-৪৪০৬৪৩-এ একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork