1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
ডাঃ নাসির'র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে - পটুয়াখালীতে চিকিৎসক, নার্স কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ - dailydigantabarta
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:৪৭|
শিরোনামঃ
আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাত দিনে নৌ পুলিশের অভিযানে আটক ৩০২

ডাঃ নাসির’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ——– পটুয়াখালীতে চিকিৎসক, নার্স কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদনঃ
  • Update Time : মঙ্গলবার, মে ১৯, ২০২৬,
  • 65 Time View

শরীয়তপুর সদর হাসপাতালে ডাঃ নাসির ইসলামের উপর বর্বরোচিত হামলাকারীদের বিচার ও অনতিবিলম্বে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে পটুয়াখালীতে মেডিকেল কলেজ হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, শিক্ষার্থী, নার্স কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২ টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ডাঃ জিয়াউল হাসান শরীফ এর সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ প্রফেসর মনিরুজ্জামান শাহিন, উপাধ্যক্ষ ডাঃ এফ এম আতিকুর রহমান আতিক, ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা, ডাঃ জান্নাতুল ফেরদৌস রোদেশী, ডাঃ নাবলা সিদ্দিকা, ডাঃ ফয়সাল হোসেন, ডাঃ আবুবকর সিদ্দিক প্রমুখ।

চিকিৎসক বক্তারা, শরীয়তপুর সদর হাসপাতালে ডাঃ নাসির ইসলামের উপর সন্ত্রাসীদের কর্তৃক বর্বরোচিত হামলার ঘটনার তীব্র প্রতিবাদ করে নিন্দা এবং হামলার সাথে জড়িতদের বিচার দাবী করেন।

বক্তারা বলেন আমরা চিকিৎসকরা যথাযথভাবে স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। হাসপাতালের চিকিৎসা সরঞ্জামদি প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। যার কারনে ডাক্তারদের চিকিৎসা সেবা প্রদানে মারাত্মভাবে বিঘ্ন সৃষ্টি হয়। হাসপাতালে আইসিসিইউ, সিসিইউসহ মুমুর্ষু রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ইন্ট্রুমেন্টস নাই। চিকিৎসকদের নিরাপত্তা ও সুষ্ঠু, নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য অনতিবিলম্বে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নে সংশ্লিস্ট উর্ধ্বতন কর্তৃপক্ষগণের কাছে জোরদাবী জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork