1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
বরিশাল সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের ৷ - dailydigantabarta
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:৪৭|
শিরোনামঃ
আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাত দিনে নৌ পুলিশের অভিযানে আটক ৩০২

বরিশাল সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের ৷

মোঃ রিয়াজুর রহমান পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : সোমবার, মে ১৮, ২০২৬,
  • 94 Time View

বরিশাল রূপাতলী পল্লী বিদ্যুৎ সংলগ্ন সাকুরা পরিবহননে শাহীন মৃধা (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পরিবহনের ড্রাইভার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের চলমান রয়েছে ৷
১৭(মে)রবিবার অনুমান রাত ১০ঘটিকায় বরিশাল রূপাতলী পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন চায়ের দোকান হইতে বাশার গল্লিতে নিজ মোটরসাইকেলে যাওয়ার পথে সাকুরা পরিবহনে এ দুর্ঘটনা ঘটে।

মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রক্রিয়াধীন থাকায় সকালে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,শাহীন মৃধা মোটরসাইকেল যোগে পশ্চিম দিক বাসার গল্লিতে ঢোকার পথে পিছন দিক থেকে আসা বরিশাল ঢাকাগামী সাকুরা পরিবহন সংঘর্ষে গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই পরিবহনের ড্রাইভার বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে। এতে তার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং শরীরের অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়।

নিহত শাহীন পটুয়াখালী বাউফল উপজেলা কাছীপাড়া ইউনিয়নের মৃত গোলাম মাওলানা মৃধার ছেলে। তিনি পেশায়
প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন।

এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে পরিবহন চালকের বিরুদ্ধে বরিশাল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

বরিশাল থানার পুলিশ প‌রিদর্শক (তদন্ত) বলেন, দুর্ঘটনা‌টি অতিরিক্ত গতির কারণে
এ ঘটনা ঘটে। সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত হবে ৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork