1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
গলাচিপায় ৫০ লক্ষ গলদা চিংড়ির রেনু জব্দ: আনুমানিক মূল্য অর্ধ-কোটি টাকা - dailydigantabarta
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:৪৭|
শিরোনামঃ
আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাত দিনে নৌ পুলিশের অভিযানে আটক ৩০২

গলাচিপায় ৫০ লক্ষ গলদা চিংড়ির রেনু জব্দ: আনুমানিক মূল্য অর্ধ-কোটি টাকা

মোঃ সুমন খান গলাচিপা,পটুয়াখালী।
  • Update Time : বুধবার, মে ২০, ২০২৬,
  • 52 Time View

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের বড় ধরনের অভিযানে আনুমানিক ৫০ লক্ষ পিস অবৈধ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়েছে। জব্দকৃত এই পোনার বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। বুধবার সকালে পৃথক অভিযানে এসব পোনা ও একটি ট্রাক জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল আনুমানিক পৌনে এগারোটার দিকে গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে শান্তি পাল মিল সংলগ্ন রেনু পোনার গদিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক।

প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে আড়তদার ও কর্মচারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এসময় গদিতে থাকা ড্রামগুলো তল্লাশি করে বিপুল পরিমাণ রেনু পোনা পাওয়া যায়।

একই সময়ে ওই এলাকায় অবৈধভাবে রেনু পোনা পরিবহনের সময় একটি ট্রাক জব্দ করা হয়। গদি এবং ট্রাক মিলিয়ে সর্বমোট ৪০ ড্রাম গলদা চিংড়ির রেনু পোনা উদ্ধার করা হয়েছে। মৎস্য বিভাগ ও স্থানীয়দের মতে, জব্দকৃত এই ৫০ লক্ষ রেনু পোনার বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।

জব্দকৃত পোনাগুলো ধ্বংস না করে জাতীয় মৎস্য সম্পদ রক্ষার উদ্দেশ্যে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী রামনাবাদ নদীতে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেটের নির্দেশে ৪০ ড্রাম পোনা নদীতে অবমুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক সংবাদমাধ্যমকে জানান:

“আমরা শান্তি পাল মিল সংলগ্ন গদি ও একটি ট্রাক থেকে মোট ৪০ ড্রাম রেনু পোনা জব্দ করেছি। মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। পলাতক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

অভিযানে পুলিশ সদস্য এবং মৎস্য দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থেকে সহায়তা করেন। প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপে এলাকার সচেতন নাগরিকরা সন্তোষ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork