1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:২৪|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা

আবু কাওসার আকন পটুয়াখালী প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬,
  • 174 Time View

পটুয়াখালীতে বাংলা নববর্ষ ১৪৩৩ বর্ণিল আয়োজনে বরণ করেছে পটুয়াখালীবাসী।

আজ মঙ্গলবার সকাল ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্নীল সাজে স্বজ্জিত বৈশাখি শোভাযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিন করে জেলা পরিষদ শিশুপার্কে আয়োজিত বৈশাখি মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন বয়সী নারী, পুরুষ বৈশাখীর আদলে নতুন পোশাকে বিভিন্ন সাজে নেচে, গেয়ে, বাদ্য-যন্ত্র বাজিয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন সকলে। বৈশাখী শোভাযাত্রা শেষে জেলা পরিষদ শিশুপার্কে আয়োজিত ৩ দিন ব্যাপী বৈশাখী ও লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, জেলা পরিষদ চেয়ারম্যান স্নেহাংশু সরকার কুট্টি, পৌর প্রশাসক ও ডিডিএলজি’র উপ-পরিচালক উপসচিব মোহাম্মদ জুয়েল রানা, জেলা বিএনপির সম্পাদক এ্যাড. মজিবুর রহমান টোটন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না, জেলা জামায়াতের আমীর এ্যাড. নাজমুল আহসান, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

 

পরে বৈশাখি অনুষ্ঠানমালার অংশ হিসেবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। পুরস্কার বিতরন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ। বিকেলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করে পটুয়াখালী পৌরসভা একাদশ বনাম সদর উপজেলা একাদশ। এছাড়াও দখিনা খেলাঘর আসর, কালিকাপুর রি- ক্যাডেট স্কুলসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান নানা আয়োজনে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বরণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork