1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে শীর্ষে পটুয়াখালী জেলা - dailydigantabarta
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:১৭|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে শীর্ষে পটুয়াখালী জেলা

মোঃশহিদুল আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫,
  • 468 Time View

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দেশের ৬৪ জেলার মধ্যে নভেম্বর ২০২৫ মাসে প্রথম স্থান অর্জন করেছে পটুয়াখালী জেলা। জন্ম ও মৃত্যু—উভয় নিবন্ধনের মূল্যায়িত হার বিবেচনায় সমন্বিত গড় ১১২.৯ শতাংশ অর্জন করে জেলাটি জাতীয় পর্যায়ে শীর্ষে অবস্থান করছে।

সরকারি তথ্য অনুযায়ী, নভেম্বর ২০২৫ মাসে পটুয়াখালী জেলায় জন্মের এক বছরের মধ্যে সম্পন্ন জন্ম নিবন্ধনের সংখ্যা ছিল ২,৩১১টি। ওই মাসে সম্ভাব্য জন্মের সংখ্যা ধরা হয়েছিল ২,৬৯২টি, যার বিপরীতে জন্ম নিবন্ধনের অর্জন হার দাঁড়ায় ৮৬ শতাংশ।

অন্যদিকে, মৃত্যুর সংখ্যা ছিল ৭৩০টি, যার বিপরীতে মৃত্যু নিবন্ধন সম্পন্ন হয়েছে ১,০২১টি—অর্জন হার ১৪০ শতাংশ। এই দুই সূচকের গড় হিসেবে পটুয়াখালীর সমন্বিত অর্জন দাঁড়িয়েছে ১১২.৯ শতাংশ, যা নভেম্বর মাসে দেশের সর্বোচ্চ।

বরিশাল বিভাগের বাকি দুই জেলা—ভোলা ও বরগুনা—এই মূল্যায়নে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। ভোলায় জন্ম নিবন্ধনের হার ৯৭ শতাংশ, মৃত্যুর হারসহ সম্মিলিত গড় ১০৩.২ শতাংশ। বরগুনা অর্জন করেছে জন্ম নিবন্ধনে ৯৩ শতাংশ ও মৃত্যুর নিবন্ধনে ১০৫ শতাংশ, সম্মিলিত গড় ৯৯ শতাংশ।

এ প্রসঙ্গে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুয়েল রানা জানান, পটুয়াখালীর এই সাফল্য সম্পূর্ণ একটি সমন্বিত টিমওয়ার্কের ফল। তিনি বলেন,
“জন্ম-মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে পটুয়াখালী জেলা এখন দেশের মডেল। ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্য বিভাগ, আঞ্চলিক পরিসংখ্যান অফিসসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সাথে নিয়ে আমরা মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করছি। নিয়মিত মনিটরিং, সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনায় এই সফলতা এসেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে আরও উন্নত কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork