1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
পটুয়াখালীর কলাপাড়ায় টেলিভিশন জার্নালিস্ট ফোরামের ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:২৪|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পটুয়াখালীর কলাপাড়ায় টেলিভিশন জার্নালিস্ট ফোরামের ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

মোঃশহিদুল আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫,
  • 533 Time View

সভাপতি মহসিন পারভেজ, সম্পাদক ফরিদ উদ্দিন দিপু নির্বাচিত

পটুয়াখালীর কলাপাড়ায় টেলিভিশন জার্নালিস্ট ফোরামের ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাত নয়টায় কলাপাড়া পুরাতন হাসপাতাল সংলগ্ন সংগঠনের নিজস্ব মিলনায়তনে এক সভায় এই কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত এই কমিটি আগামী এক বছরের জন্য সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মহসিন পারভেজ (এশিয়ান টিভি), সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন দিপু (ইন্ডিপেন্ডেন্ট টিভি), সিনিয়র সহ-সভাপতি জাহিদ রিপন (এটিএন বাংলা ও এটিএন নিউজ), সহ-সভাপতি গৌতম হালদার (মোহনা টিভি)।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন —
যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন মৃধা (আনন্দ টিভি), অর্থ সম্পাদক সৈয়দ মো. রাসেল (রূপসী বাংলা টিভি), দপ্তর সম্পাদক মো. পারভেজ (বিজয় টিভি), কার্যনির্বাহী সদস্য জসিম পারভেজ (এখন টিভি), মিলন কর্মকার রাজু (চ্যানেল ৭১ টিভি), সাইফুল ইসলাম রয়েল (মাই টিভি) এবং ফরাজি মো. ইমরান (দীপ্ত টিভি)।

নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী–৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্জ এ বি এম মোশাররফ হোসেন, কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্জ মো. মনিরুজ্জামান মনির,

এছাড়াও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে —
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, কলাপাড়া পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া সাংবাদিক ফোরাম, কলাপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটি লিমিটেড, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, কলাপাড়া নাগরিক সমাজ ও বাউল সংঘসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork