1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
রাঙ্গাবালীতে ফায়ার সার্ভিস চালুর দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধ - dailydigantabarta
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৮:৫২|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

রাঙ্গাবালীতে ফায়ার সার্ভিস চালুর দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধ

আবু তাহের হোসাইন, রাঙ্গাবালী, পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : শনিবার, আগস্ট ৯, ২০২৫,
  • 518 Time View

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফায়ার সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার বিকাল ৫টায় উপজেলার ছোটবাইশদিয়ার মোল্লার বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছোটবাইশদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষার্থী, কৃষক ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাঙ্গাবালী উপজেলা একটি বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল। এখানে প্রায় দেড় লক্ষাধিক মানুষের বসবাস, রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র, হাটবাজার ও বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই পুরো উপজেলার জন্য কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। ফলে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা পাওয়া সম্ভব হয় না। গতকাল রাতেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়।
এসময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলার সভাপতি মাওলানা মোঃ আনিসুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ ইসমাইল হোসেন,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুফতী ইব্রাহীম খলিল আরশাদী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখার সভাপতি হাফেজ মোঃ সালাউদ্দিন আরিয়ান,সবেক সভাপতি হাফেজ মাওলানা মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন গত কয়েক বছরে উপজেলায় অগ্নিকাণ্ডে বহু মানুষ নিঃস্ব হয়েছেন, কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে। ফায়ার সার্ভিস না থাকায় ক্ষয়ক্ষতির মাত্রা ভয়াবহ রূপ নেয়। রাঙ্গাবালীতে ফায়ার সার্ভিস চালু করা হলে শুধু অগ্নিকাণ্ড নয়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের সময়ও তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যাবে। এতে মানুষের জান-মালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমে আসবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে রাঙ্গাবালী উপজেলায় পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও চালুর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, এ দাবি বাস্তবায়িত না হলে আন্দোলন আরও বেগবান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork