1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৭:৩৭|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

দিগন্ত ডেস্ক
  • Update Time : শনিবার, জুলাই ২৬, ২০২৫,
  • 613 Time View

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে গত ২১ জুলাই মর্মান্তিক দুর্ঘটনা পরবর্তী ধারাবাহিক কার্যক্রম এর অংশ হিসেবে শুক্রবার বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সস্ত্রীক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ এর উদ্দেশ্যে ঢাকার তুরাগে গমন করেন।

এ সময় তিনি শোকাহত পরিবারগুলোর খোঁজখবর নেন। শুধু বিমান বাহিনী প্রধান নয় একজন পিতা ও অভিভাবক হিসেবে তিনি শোকে কাতর পরিবারগুলোর এই কঠিন সময়ে তাদের দুঃখগুলো ভাগ….তিনি জানান কোন ভাষায়ই এই শোক প্রকাশ করা সম্ভব নয়। তিনি এই পরিবারগুলোতে যে কোন প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদানের আশ্বাস দেন। সম্মানিত বিমান বাহিনী প্রধান এর পত্নী বাফওয়া সভানেত্রী সালেহা খান এসময় শোকাহত মায়েদের পাশে থাকার প্রত্যয় জানান। বিমান বাহিনী প্রধান সস্ত্রীক নিহত শিশুদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য যে, ঢাকার তুরাগে সম্মানিত বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত কোমলমতি শিশুদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

এছাড়াও, শুক্রবার সম্মানিত বিমান বাহিনী প্রধান এর পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শ্রদ্ধেয় শিক্ষিকা মাসুকা বেগম এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয় এবং বিমান দুর্ঘটনায় নিহত বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম-এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় রাজশাহীর সপুরায় কবর জিয়ারত করা হয়।

এছাড়াও, একইদিনে জুম্মার নামাজের পর উত্তরার তাফালিয়া ক্রিকেট একাডেমি মাঠ প্রঙ্গনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাসনিম আফরোজ আয়মান (১০) এর নামাজে জানাজায় বিমান বাহিনীর একটি প্রতিনিধিদল অংশ গ্রহণ করে এবং মরহুমার কফিনে পুষ্পস্তক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনী আজ শুক্রবার বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণকারী সকল নিহতদের রূহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় একযোগে সকল ঘাঁটিতে অফিসার্স মেসে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।

বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার (ঢাকা) এর অফিসার্স মেসে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার (সশস্ত্র বাহিনী বিভাগ), সহকারী নৌবাহিনী প্রধান (পরিচালন), সাবেক বিমান বাহিনী প্রধানগণ, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মরহুম ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম-এর শোকসন্তপ্ত পরিবার এবং মাইলস্টোন স্কুল ও কলেজের আনুমানিক শতাধিক শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক সমবেত হন।

এসময় বাহিনী প্রধানগণ শোকার্ত পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং যে কোন প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদানের আশ্বাস দেন। এছাড়াও, একই দিনে পবিত্র জুমার নামাজের পর একযোগে বাংলাদেশ বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটের মসজিদসমূহে বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণকারী সকল নিহতদের রূহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork