1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী - dailydigantabarta
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ২:৪২|
শিরোনামঃ
আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাত দিনে নৌ পুলিশের অভিযানে আটক ৩০২

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

মোঃ তারিকুল ইসলাম মুন্না পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, মে ১, ২০২৬,
  • 108 Time View

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপুর্ন পরিবেশে  পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ৯ টি পদের  নির্বাচনে সবকটিতে বিএনপি সমর্থিত প্যানেল  বিপুল ভোটে বিজয়ী হয়েছে।

সভাপতি পদে বিএনপির প্রার্থী

এ্যাড মো. মজিবুর রহমান  নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২৬৪।  তার প্রতিদ্বন্দী জামায়াতের প্রার্থী  এ্যাড. আলহাজ্ব মো. নাজমুল আহসান পেয়েছেন ১২৯ ভোট,  সহ-সভাপতি পদে  ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির এ্যাড. মো. নজরুল ইসলাম। তার প্রতিদ্বন্দী জামায়াতের  এ্যাড. মোহাম্মদ মাসুদুর রহমান পেয়েছেন ১২৭ ভোট।  সাধারন সম্পাদক পদে বিএনপির প্রার্থী  মো. আরিফ হোসেন সর্বাধিক ৩২৮ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী জামায়াতের এ্যাড. মো. মহিউদ্দিন পেয়েছেন  মাত্র ৬৯ ভোট।  সহ-সাধারন সম্পাদক দুটি পদেই বিএনপির প্রার্থী নির্বাচিত হয়েছে। এদের মধ্যে এ্যাড. মো. আমিনুল ইসলাম সোহাগ ৩০৫ ভোট  এবং এ্যাড. মুজিবুল হক বিশ্বাস রানা ২৫৬ ভোট পেয়েছেন। নিকট প্রতিদ্বন্দী জামায়াতের এ্যাড. মো. আনোয়ার হোসাইন পেয়েছেন ১০৯ ভোট।

লাইব্রেরী সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন বিএনপির এ্যাড. মো. মনিরুল ইসলাম। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২৯৮ ভোটে নির্বাচিত হয়েছেন বিএনপির এ্যাড. মো. মাইনুল ইসলাম রুবেল, তার প্রতিদ্বন্দী জামায়াতের এ্যাড. আবু সাঈদ খান পেয়েছেন ৮৫ ভোট।  সদস্য দুটি পদেও নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী। এদের মধ্যে এ্যাড. এনামুল হক রাসেল পেয়েছেন  ২৯০ ভোট এবং   এ্যাড. মারিয়াম আহমেদ ভোট পেয়েছেন ২৭৫ ভোট। এ পদে প্রতিদ্বন্দী জামায়াতের এ্যাড. মোহাম্মদ নজরুল ইসলাম পাটোয়ারী পেয়েছেন ১২৩ ভোট।

 

বৃহষ্পতিবার (৩০ এপ্রিল) সমিতি ভবনের দোতলায় সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সমিতির ৫২০ জন সদস্য ভোটারের মধ্যে ৪০৯ জন ভোটার ভোট প্রদান করেছেন। মাত্র ৩ টি ভোট নস্ট হয়েছে।

এ বার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন অ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম। সদস্য দুইজন ছিলেন- এ্যাড. আবুল কাসেম খান ও এ্যাড. মো. সাইদুর রহমান। শান্তপুর্ন ভোট অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিস্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান নির্বাচন কমিটির চেয়ারম্যান  অ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork