1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
মনোহরগঞ্জে মাদরাসা মাঠে জলাবদ্ধতা,ডেঙ্গু আতঙ্ক ও দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা। - dailydigantabarta
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:০২|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

মনোহরগঞ্জে মাদরাসা মাঠে জলাবদ্ধতা,ডেঙ্গু আতঙ্ক ও দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা।

এস এম আনোয়ার,মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা।
  • Update Time : শুক্রবার, জুন ২৭, ২০২৫,
  • 257 Time View

পুরো মাদরাসা মাঠ জুড়ে থইথই পানি। সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে ডেঙ্গু আতঙ্ক ও চরম দুর্ভোগ পোহাতে হয় শিক্ষক, শিক্ষার্থী এবং মাদরাসায় আগত অভিভাবকদের। এমন চিত্র দেখা গেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসা মাঠে।

জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের শরীরচর্চা, জাতীয় সংগীত পরিবেশন এবং খেলাধুলা ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে মাঠে নামতে পারছে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষাকালে বৃষ্টির পানিতে পুরো মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে জানিয়েছেন মাদরাসা শিক্ষকরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসা। মাদরাসার পাশেই রয়েছে সড়ক, পুকুর ও বাজার। সড়ক ও বাজার থেকে মাদরাসা মাঠটি কয়েক ফুট নিচু। মাঠ নিচু হওয়ার পাশাপাশি পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই মাঠে জমে যায় পানি। পানিতে সাঁতার কাটছে হাঁস, খেলছে শিশুরা। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা বারান্দা দিয়ে চলাচল করছে। কেউ কেউ হাঁটু পানি মাড়িয়ে শ্রেণিকক্ষে যাচ্ছে।

মাদরাসার শিক্ষার্থী শাওন ও আয়েশা আক্তার  বলেন, সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি জমে থাকে। ফলে শ্রেণিকক্ষের বাইরে বের হতে পারি না। জলাবদ্ধতার কারণে মাদরাসার শ্রেনীকক্ষে আবদ্ধ হয়ে থাকতে হয়। মাঠের ঘাস ও আগাছা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে, চারপাশে স্যাঁতসেঁতে পরিবেশে মশা বংশবিস্তার করছে।এতে ডেঙ্গু আক্রান্ত নিয়েও আমরা চিন্তিত। আমরা দ্রুত মাদরাসার মাঠে মাটি ভরাট করে সংস্কারের দাবি জানাচ্ছি।

লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো.ছানা উল্লাহ বশারী  বলেন,সড়ক ও বাজারের পানি এসে পুকুর এবং মাদরাসার মাঠে বৃষ্টির পানি জমে থাকার কারণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। তবে মাদরাসার মাঠ উঁচু না করা হলে ভোগান্তি চতুর্মুখী রুপ নিচ্ছে।পাশাপাশি মাঠের পানি শ্রেণিকক্ষে ঢুকে পড়ার সম্ভাবনাও রয়েছে। তাই দ্রুত পানি নিষ্কাশন এবং মাদরাসা মাঠ ভরাটের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে।

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি  বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি।মাদরাসা কতৃপক্ষ লিখিত অবগত করলে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork