
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজস্থ বাকেরগঞ্জ পরিবহন রুটের শিক্ষার্থী কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পাঁচ শিক্ষককে উপদেষ্টা করে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের মাস্টার্স ফাইনাল বর্ষের শিক্ষার্থী মো. তাহমীদ আহম্মেদ এবং সদস্য সচিব হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স ফাইনাল বর্ষের শিক্ষার্থী মুহাইমিনুল ইসলাম ফরহাদ। সংগঠক হয়েছেন নাঈমুর রহমান এবং মুখ্য সংগঠক হয়েছেন নাসিম ইসলাম অমিত।
কমিটির সদস্যরা হলেন— শেখ রেজওয়ান সান, মোসাঃ ইমা আক্তার, মোসাঃ হুমায়রা, মোঃ নাইম হোসেন, মোঃ সজিব আকন শান্ত, মোসাঃ সুবর্না নিতু, মোঃ বায়েজিদ হাসান, মোসাঃ সুরাইয়া আক্তার, আহম্মেদ মাহফুজ, মোঃ মেহেদী হাসান, মোসাঃ শিফা আক্তার, আতিকুর রহমান, সাবিবা জান্নাত ইফতি, মোঃ নাজমুস সাকিব রাফি, মোঃ জাকারিয়া, মোঃ ফয়সাল হাওলাদার, মোঃ রফিকুল ইসলাম, মোঃ রাকিবুল ইসলাম, মোসাঃ বুশরা আক্তার, মোঃ রেদোয়ান হোসেন রাফি, মোঃ আমিরুল তালুকদার ও মোঃ প্রিন্স।
সদস্য সচিব ফরহাদ বলেন, কলেজ পরিবহনের সব সমস্যা সমাধান ও শৃঙ্খলা রক্ষাই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি সেশন থেকে দুজন ছেলে ও দুজন মেয়ে রাখা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সরাসরি প্রতিনিধিদের কাছে সমস্যা জানাতে পারেন। লোকাল পরিবহনে শিক্ষার্থীরা প্রায়ই হয়রানির শিকার হন, আমরা তা প্রতিরোধে কাজ করব।