1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
গলাচিপা উপজেলার জুলাই গণ-অভ্যুত্থানে-২৪ এ নিহত শহীদদের প্রতি উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি - dailydigantabarta
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:০৫|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

গলাচিপা উপজেলার জুলাই গণ-অভ্যুত্থানে-২৪ এ নিহত শহীদদের প্রতি উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 659 Time View

গলাচিপা উপজেলা প্রশাসন কর্তৃক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গলাচিপার সকল শহীদের সমাধিস্থলে একযোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৮টায় একযোগে গলাচিপা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার আমখোলা ইউনিয়নের শহীদ মো. জাহাঙ্গীর খান এঁর সমাধি স্থলে পুষ্পস্তবক অর্পণ করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও আমখোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ফোরকান মোল্লা।

একই সময়ে কলাগাছিয়া ইউনিয়নের শহীদ মো. রাব্বি এঁর সমাধি স্থলে উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আকরামুজ্জামান ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহিদ হোসেন, চিকনিকান্দি ইউনিয়নের শহীদ মামুন হাওলাদারের সমাধি স্থলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবদুর রহমান, ডাকুয়া ইউনিয়নের শহীদ সাগর গাজীর সমাধি স্থলে মেরিন ফিসারিজ অফিসার মো. মাহমুদুল হাসান ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নিয়াজ হোসেন, পানপট্টি ইউনিয়নের শহীদ মো. আতিকুল ইসলামের সমাধি স্থলে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সজল দাস ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নাহিদ হোসেন, চরকাজল ইউনিয়নের শহীদ মো. রাসেল মাহমুদ এঁর সমাধি স্থলে কৃষি সম্প্রসারণ অফিসার মো. হাসেম আলী ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আনিচুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ পরিবারের সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork