1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
গলাচিপায় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন - dailydigantabarta
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:০২|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

গলাচিপায় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫,
  • 725 Time View

অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হচ্ছে। এ বছর ১৮-২৪ আগষ্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হবে।১৮ আগষ্ট, রোজ সোমবার সকাল ১১:৩০ মিনিটে গলাচিপা দিঘিতে মাছ অবমুক্তকরণ করে র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

র‍্যালিটি গলাচিপা দিঘির পাড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী এঁর সভাপতিত্বে র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবদুর রহমান, ডিজিএম পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, গলাচিপা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা উপ-সহকারী প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী মো এম. এম. আসাদুজ্জামান আরিফ, মেরিন ফিসারিজ অফিসার মাহমুদুল হাসান, উপজেলা তথ্য আপা ইসমত আরা।

র‍্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সম্প্রসারিত ভবনের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী এঁর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা পৌর শাখার সভাপতি মো. নাজমুল হুদা রিপন, উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান ও সদস্য সচিব মো. জাকির মুন্সি,পৌর মৎস্যদলের সভাপতি মো. জাকির মৃধা।
এ সময় উপস্থিত আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের প্রান্তিক মৎস্যচাষী ও জেলেবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা ও শুভেচ্ছা বক্তৃতা প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবি।
তিনি বলেন, ‘মিঠা পানির মাছ উৎপাদনে চীনের পরেই বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। মাছ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদকে রক্ষা করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন পুকুর, জলাশয়ে মাছ উৎপাদন বৃদ্ধিতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে।’ প্রধান অতিথির বক্তব্যে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান বলেন, “প্রাকৃতিকভাবে আমাদের দক্ষিণাঞ্চলে প্রচুর সামুদ্রিক মাছের আহরণ হলেও কৃত্রিমভাবে মাছের চাষ আশানুরূপ হচ্ছে না। আমাদের খাল-বিল, জলাশয় থাকা সত্ত্বেও আমরা মিঠা পানির চাষ করা হচ্ছে না। আমরা যদি কৃত্রিমভাবে মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি দেশের জিডিপি বৃদ্ধি পাবে। পুকুর ডোবা নালাসহ খাল-বিলে দেশে উৎপাদিত মাছের প্রায় ৬০ শতাংশ উৎপাদিত হলেও এ অঞ্চল পিছিয়ে রয়েছে। এক্ষেত্রে আমাদের এগিয়ে আসতে হবে। অবৈধভাবে মাছ আহরণে কঠোর অবস্থান থাকবো।”
এ সময় সফল মাছ চাষীদেরকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork