1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
গণ-অভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না: নাহিদ ইসলাম - dailydigantabarta
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:০২|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

গণ-অভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না: নাহিদ ইসলাম

জামালপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫,
  • 133 Time View

জামালপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র অবশ্যই ৫ই আগস্টের মধ্যে জারি করতে হবে। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে। অনেকেই বলে আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই গণ-অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থানের দিকে যদি না নিয়ে যেতাম, সরকার বদলের দিকে যদি না নিয়ে যেতাম তাহলে শেখ হাসিনার অধীনে আপনারা আরও চার বছর অপেক্ষা করতেন।

সোমবার (২৮ জুলাই) দুপুরে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা নির্বাচন চাই, ভোটাধিকার চাই, আমরা মানুষের মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে চাই। কিন্তু শুধুমাত্র ভোটাধিকারের মাধ্যমে, এক সরকার থেকে আরেক সরকার পরিবর্তনের মাধ্যমে আপনার-আমার জীবনের কোনো পরিবর্তন হবে না। আমাদের জীবনে পরিবর্তন আসবে যদি সংস্কার হয়, প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে পারি। এমন একটি সংসদ যদি তৈরি করতে পারি যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, যেখানে এক ব্যক্তি শুধুমাত্র প্রধানমন্ত্রীর কথায় পুরো রাষ্ট্র, পুরো সরকার পরিচালিত হবে না। আমরা সেই সরকার, সেই রাষ্ট্রব্যবস্থার জন্য, নতুন দেশের জন্য কথা বলে যাচ্ছি। আমরা সংস্কার চাই, বিচার চাই এবং নির্বাচন চাই।

দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ, বিচার ও সংস্কারের লক্ষ্যে গণমানুষকে ঐক্যবদ্ধ করতে জামালপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়। শহরের তমালতলা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত পথসভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমানের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে নেতৃবৃন্দ ময়মনসিংহের উদ্দেশে রওনা হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork