1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
খুলনা জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। - dailydigantabarta
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:১৫|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

খুলনা জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
  • Update Time : রবিবার, আগস্ট ৩১, ২০২৫,
  • 624 Time View

খুলনার জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই সকলের প্রিয় ব্যক্তিত্ব হিসেবে সবার হৃদয়ে স্থান করে নেন। তিনি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রমকে সর্বদা উৎসাহ ও সাধুবাদ জানিয়েছেন। তাঁর হঠাৎ খুলনা থেকে বদলির ঘোষণায় সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের শূন্যতা ও কষ্ট নেমে আসে।৩১ আগস্ট ২০২৫ রবিবার সকালে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়ের নামটি আধুনিক ক্যালিগ্রাফির মাধ্যমে পাখির রূপে রূপান্তরিত করে একটি চিত্রকর্ম উপহার দেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস। এটি শিল্পচর্চার এক নতুন ধারা হিসেবে সকলের দৃষ্টি আকর্ষণ করে। এ সময় এখানে উপস্থিত ছিলেন নবনিযুক্ত খুলনার জেলা প্রশাসক জনাব মোঃ তৌফিকুর রহমান মহোদয়ের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি জেলা প্রশাসকের কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সি ইউ সির সভাপতি জনাব মোঃ শাহিন হোসেন এবং খুলনা আর্ট একাডেমির প্রচার সম্পাদক সৌহার্দ্য বিশ্বাস।উপহার প্রদানকালে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন“স্যার, অতিথি পাখিরা যেমন করে ক্ষণিকের জন্য মানব কুলে এসে শান্তি বিরাজ করে, তেমনি আপনিও অতিথি পাখির মতো আমাদের মাঝে এসে শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করেছিলেন। আপনার বিদায়ে আমরা ব্যথিত হলেও নতুন দায়িত্বস্থলে আপনার সার্বিক মঙ্গল ও সফলতা কামনা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork