1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে হেযবুত তওহীদের নারী সম্মেলন। - dailydigantabarta
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৮:৫৫|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে হেযবুত তওহীদের নারী সম্মেলন।

মোঃ হাচান স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, আগস্ট ৩০, ২০২৫,
  • 451 Time View

তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

পটুয়াখালী, ৩০ আগস্ট ২০২৫ :
হেযবুত তওহীদ পটুয়াখালী জেলা নারী বিভাগের উদ্যোগে শনিবার সকালে শহরের টাউন হল মাঠ সংলগ্ন মিলনায়তনে “তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম নারী সম্পাদক আয়শা ছিদ্দিকা। তিনি বলেন, “নারী আল্লাহর এক বিশেষ সৃষ্টি ও নিদর্শন। তাদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলী, জ্ঞান ও যোগ্যতার আলোকে রাষ্ট্রে পুরুষের পাশাপাশি সমান ভূমিকা রাখাই ইসলামের মূল অভিপ্রায়। ধর্মীয় বিধি-নিষেদের দোহাই দিয়ে কিংবা হুমকি প্রদর্শন করে নারীদের পিছিয়ে রাখার সুযোগ ইসলামে নেই।”

তিনি ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ইসলাম আগমনের আগে বিশ্বের নানা প্রাচীন সভ্যতায় নারী অবমাননা, বৈষম্য ও নিপীড়নের শিকার ছিল। ইসলাম এসে নারীদের পূর্ণ মানবাধিকার প্রদান করেছে এবং নারীকে অতিরিক্ত সম্মানও দিয়েছে। ভবিষ্যৎ ইসলামী রাষ্ট্রব্যবস্থায় নারীরা শিক্ষা, কর্মসংস্থান, সম্পত্তি অর্জন, মত প্রকাশ, চলাফেরা, ধর্মীয় স্বাধীনতা, সংগঠন ও সমাবেশসহ সব ধরনের মৌলিক অধিকার সমানভাবে ভোগ করবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেযবুত তওহীদ পটুয়াখালী জেলার নারী নেত্রী জিউন্নাহার পলি। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগের সভাপতি শফিকুল আলম উকবা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের সহ-সভাপতি আল-আমিন সবুজ, বরিশাল অঞ্চলের আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা, পটুয়াখালী জেলা সভাপতি মো. সাইফুর রহমান সাইফ, বরিশাল জেলা সভাপতি লোকমান হোসেন, বরিশাল জেলা নারী নেত্রী জারিন তাজনিন লাবনী, ভোলা জেলা নারী নেত্রী খালেদা আক্তার লুনা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মরিয়ম আক্তার জেরিন ও মিথিলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork