1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
হিলিতে কর্তব্যরত ডাক্তারকে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন আটক - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১০:৪৮|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হিলিতে কর্তব্যরত ডাক্তারকে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন আটক

হিলি প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 128 Time View

দিনাজপুরের হিলিতে হাসপাতালের রোগীকে ছাড়পত্র দেওয়াকে কেন্দ্র করে কর্তব্যরত মেডিকেল অফিসারকে মারধরের ঘটনায় হাকিমপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়কসহ ১০ জনকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।আটকৃতরা হলেন, মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত-কাজেম উদ্দিনের ছেলে ওমর ফারুক ও তার স্ত্রী সুখী খাতুন, চন্ডিপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে হাকিমপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল মামুন, দক্ষিন বাসুদেবপুর এলাকার আব্দুর রশিদের ছেলে আমিরুল ইসলাম, মধ্য-বাসুদেবপুর এলাকার কুতুব উদ্দীনের ছেলে খোকন মন্ডল, মধ্য-বাসুদেবপুর এলাকার আবু বক্করের ছেলে শাওন হোসেন, চন্ডিপুর গ্রামের সাদেক হোসেনের ছেলে সাদ্দাম হোসেন, একই এলাকার সাছেদক হোসেনের ছেলে ওয়াদুদ হোসেন, আনোয়ার হোসেনের ছেলে আলতাব হোসেন ও মোজাম্মেল হকের ছেলে আহসান হাবীব।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম বলেন, বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে উপরোক্ত আসামীরা কর্তব্যরত চিকিৎসক ডাঃ মশিউর রহমানকে মারধর করে। এ ঘটনায় ডাঃ মশিউর রহমান বাদী হয়ে হাকিমপুর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১, তারিখ-০১/০৮/২০২৫ইং। পরে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দিনাজপুর ডিবি পুলিশের সহযোগীতায় তাদের আটক করা হয়। আটকৃকতদের দিনাজপুর আদালতের মাধ্যমে জেলতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত,গতকাল বৃহস্পতিবার অবস্থা ভালো হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন সুখি ও ফারুক নামের দম্পতিকে ছাড়পত্র দেয় ডাক্তার মশিউর রহমান।এতে ক্ষিপ্ত হয়ে হাকিমপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন দলবল নিয়ে হাসপাতালের জরুরী বিভাগে দায়ীত্বরত চিকিৎসক মশিউর রহমানকে মারধর করাসহ মোবাইল ছিনিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork