1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
স্কুলে শনিবারের ছুটি বাতিল নিয়ে যা জানা গেল - dailydigantabarta
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:০৫|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

স্কুলে শনিবারের ছুটি বাতিল নিয়ে যা জানা গেল

দিগন্ত ডেস্ক
  • Update Time : সোমবার, জুলাই ২৮, ২০২৫,
  • 149 Time View

আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে শনিবার দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে, এমন একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে এ তথ্যের কোনো সত্যতা নেই।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফেসবুকে ছড়ানো বিষয়টি তাদেরও দৃষ্টিগোচর হয়েছে। তবে কীসের ভিত্তিতে এমন তথ্য ছড়ানো হয়েছে সেটি তাদের জানা নেই। এমন কোনো সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

সোমবার (২৮ জুলাই) বিষয়টি নিয়ে জানতে চাইলে মাউশির উপ-পরিচালক ইউনুছ ফারুকী বলেন, আগস্ট থেকে সাপ্তাহিক ছুটি বাতিলের যে দাবি করা হয়েছে, সেটি সম্পূর্ণ ভুয়া। এ ধরনের কোনো আলোচনা হয়নি। আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে শনিবার দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে, এমন একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে এ তথ্যের কোনো সত্যতা নেই।
তিনি বলেন, কারা এবং কী কারণে এ ধরনের তথ্য ছড়িয়েছে সেটি বলতে পারবো না। তবে সাপ্তাহিক ছুটি কমানো হয়নি। শুক্র ও শনিবার বন্ধ থাকবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান বলেন, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। এটা মিথ্যা ও ভিত্তিহীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork