1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
শিশু ময়না হত্যার বিচার ও ইমাম, মোয়াজ্জেনের মুক্তির দাবিতে মানববন্ধন - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:২০|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শিশু ময়না হত্যার বিচার ও ইমাম, মোয়াজ্জেনের মুক্তির দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : সোমবার, জুলাই ২৮, ২০২৫,
  • 756 Time View

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিশু ময়না হত্যার সুষ্ঠু বিচার, ইমাম, মোয়াজ্জেনের মুক্তি ও প্রকৃত আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

২৮জুলাই (সোমবার ) সরাইল উপজেলা শাখা হেফাজতে ইসলামের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সরাইল উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সরাইল উপজেলা হেফাজতে ইসলাম শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক- মাওঃ কাজী সাইফুর রহমান মুন্নার সঞ্চালনায়, মানবন্ধন কর্মসূচিতে ভক্তব্য দেন, জেলা হেফাজত ইসলামের সিনিঃ সহ-সভাপতি মুফতী বোরহান উদ্দিন কাসেমী, সিনিয়র সহ-সভাপতি মাওঃ এহসানুল্লাহ, সম্পাদক মাওঃ মঈনুল ইসলাম খন্দকার, জেলা হেফাজত নেতা মাওঃ সুলাইমান সাদী। মাওঃ আঃ কুদ্দুস সাহেব,হেফাজত নেতা মাওঃ নাজমুল হক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গত ৫ই জুলাই দুপুর ৩ টার দিকে নিখোঁজ হওয়ার ১৫ ঘন্টা পর একই এলাকার হাভলীপাড়া মসজিদের দ্বিতীয় তলায় ময়নার রক্তাক্ত নিথর মরদেহ উদ্ধার করেন সরাইল থানা পুলিশ।
মরদেহ উদ্ধারের অনেক দিন পার হয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত প্রকৃত আসামিদের কাউকে গ্রেফতার করতে পারেনি। অন্যদিকে নিরীহ ইমাম, মোয়াজ্জেন কে আটকে রাখা হয়েছে। ময়না হত্যা মামলায় পুলিশ প্রকৃত আসামিদের খুঁজে বের না করে নিরীহ ইমাম, মোয়াজ্জেন কে আটকে রেখেছে।

বক্তারা আরো বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই প্রশাসন আগামী ৭২ ঘন্টার মধ্যে যদি ইমাম, মোয়াজ্জেন কে মুক্তি না দেয়, তাহলে আমরা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। এখন ফ্যাসিস্ট সরকার নাই মিথ্যা অভিযোগে ইমাম, মোয়াজ্জেন কে আটকে রাখবে। আমরা চাই ময়না হত্যার প্রকৃত আসামিদের গ্রেফতার করে ফাসিতে ঝুলানো হউক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork