1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
খুলনা মেট্রোপলিটন পুলিশের ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান। - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:২৪|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

খুলনা মেট্রোপলিটন পুলিশের ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান।

মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫,
  • 724 Time View

খুলনা মেট্রোপলিটন পুলিশ জনগণের স্বার্থে খুলনা মহানগরীকে যানজটমুক্ত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় আজ ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকালে নগরীর ময়লাপোতা মোড়, সিটি মেডিকেল, ফারাজীপাড়া রোড , ডাকবাংলা মোড়, শিববাড়ি মোড়, জিয়া হল, নিউ মার্কেট এলাকায় ফুটপাতে বিভিন্ন দোকানের সাইনবোর্ড ও অস্থায়ী দোকান অপসারণ করার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ উচ্ছেদ অভিযান চালিয়েছেন। এই অভিযানের মূল লক্ষ্য হলো ফুটপাতগুলো সাধারণ মানুষের চলাচলের জন্য সম্পূর্ণরূপে মুক্ত করার একটি ধাপ বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ খুলনা।

ফুটপাতগুলোতে সাইনবোর্ড ও অস্থায়ী দোকান স্থাপন করায় পথচারীরা রাস্তায় নেমে হাঁটতে বাধ্য হয় যা সৃষ্টি করে যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় বলে মনে করেন মেট্রোপলিটন পুলিশ। এ অবস্থার পরিবর্তন করতে কেএমপির ট্রাফিক বিভাগ ও থানা পুলিশের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়। অন্যান্য ব্যস্ততম ফুটপাতেও অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার জনাব খন্দকার হোসেন আহমেদ।

উক্ত অভিযানের নেতৃত্ব দেন সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে মিডিয়া অ্যান্ড সিপি) জনাব খোন্দকার হোসেন আহম্মদ, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) জনাব মোঃ আশিকুর রহমান ও জনাব মোঃ জহিরুল ইসলাম সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার ফোর্স বিন্দু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork