1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
বেনাপোল চেকপোষ্টে চুরি হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে চোর আটক - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১০:৫৪|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোল চেকপোষ্টে চুরি হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে চোর আটক

বেনাপোল প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 119 Time View

বেনাপোল চেকপোষ্টে দুর্ধর্ষ চুরির ৪৮ ঘন্টার মধ্যে পুলিশ মো: সাজু (২৮) নামে এক চোরকে আটক করতে সক্ষম হয়েছে।

শনিবার রাত ৩ টার সময় বেনাপোল পোর্ট থানা পুলিশ শার্শার একটি মাঠ এর মধ্যে মাছের ঘের থেকে আটক করে।
আটককৃত সাজু শার্শা থানার রামপুর গ্রামের মমতাজ রহমান এর ছেলে।

বেনাপোল পোর্ট থানা ওসি মো: রাসেল মিয়া বলেন, বেনাপোল চেকপোষ্টের সাদিপুর রোডের আক্তার হোসেন এর ফ্লাক্সি লোডের দোকান থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ও মোবাইল চুরি হয় গত বৃহস্পতিবার গভীর রাত্রে। এই মর্মে চেক বন্দর বেনাপোল চেকপোষ্ট ব্যবসায়ি সমিতির সভাপতি আজিজুল হক ও দোকান মালিক আক্তার হোসেন অবহিত করেন। এরপর পুলিশ ওই এলাকার সিসিটিভির ফুটেজ ও চুরি যাওয়া মোবাইল নাম্বার ট্রাক করে স্থান সনাক্ত করা হয়।

এরপর শনিবার গভির রাতে শার্শার একটি মাঠের মধ্যে মাছের ঘেরে অভিযান চালালে ওই ঘের থেকে তিনজন পানিতে সাতার দেয়। এরপর আমি সহ সঙ্গীয় ফোর্স পানিতে নেমে সাতার কেটে সাজু নামে একজনকে আটক করি।

এই সাজুকে সিসিটিভির ফুটেজে টাকা নিতে দেখা যায়। তার স্বীকারোক্তিতে সে জানায় টাকা রুবেল নামে আর একজন এর কাছে। সে বর্তমানে পলাতক রয়েছে। তাকে আটক করতে পারলে টাকা উদ্ধার সম্ভব হবে বলে আমরা আশাবাদি। এসময় সাজুর স্বীকারোক্তিতে ওই মাছের ঘের থেকে তালা ভাঙ্গার হাতুড়ি রড রেঞ্জ চাকু সহ আরো দেশীয় কিছু চুরি কাজে লাগানো সরঞ্জান উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork