1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
পটুয়াখালী জেলা প্রেসক্লাব'র নির্বাচন ২০ সেপ্টেম্বর - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:০৭|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পটুয়াখালী জেলা প্রেসক্লাব’র নির্বাচন ২০ সেপ্টেম্বর

মোঃ আরিফুজ্জামান তুহিন শরীফ পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫,
  • 138 Time View
{"data":{"activityName":"","alias":"","appversion":"0.0.1","editType":"image_edit","exportType":"ads_export","filterId":"","imageEffectId":"","os":"android","pictureId":"401e92f00b4a4af28cbb11abda3dfc32","playId":"","product":"lv","infoStickerId":"","stickerId":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

২০ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী জেলা প্রেসক্লাব এর দুই বছর মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচন।

এ নির্বাচনে ১২ টি পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দী করলেও সভাপতি, দপ্তর সম্পাদক ও পাঁচটি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দীতায় অনানুষ্ঠানিক ভাবে নির্বাচিত হয়েছে বলে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ সরোয়ার হোসেন সানু জানিয়েছেন।

বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিতরা হলেন- সভাপতি পদে মোঃ মশিউর রহমান, দপ্তর সম্পাদক পদে পারভেজ মাহমুদ ও ৫ টি সদস্য পদে ইনামুর রহমান, মোসাঃ রুনু, মোঃ আনোয়ার হোসেন, মোঃ হাসান ও মোঃ রাসেল হাওলাদার।

উক্ত নির্বাচনে বাকি সহ-সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক ও অর্থ সম্পাদক পদের প্রতিদ্বন্দী ১২ জন প্রার্থীরা হয়েছেন- সহ-সভাপতি পদে দুই প্রার্থী মোঃ রফিকুল ইসলাম( গোলাপ ফুল) ও মোঃ রাসিদ উদ্দিন(সূর্যমুখী ফুল), সাধারন সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দী প্রার্থী- এম নাজিম উদ্দিন( হাতি), এ.জেড.এম উজ্জল(ঘোড়া) ও রিয়াজুর রহমান(হরিণ), সহ সাধারন সম্পাদক পদে ২ জন হলেন- মোঃ কামরুজ্জামান রিপন(হাঁস) ও মোঃ মামুন হোসাইন( মোরগ), সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রার্থী হলেন – মোঃ নেছার উদ্দিন(হেরিকেন), কে এম মাসুদ মিয়া( বাজপাখী) ও মোঃ মজিবর হাওলাদার মাসুদ(ফুটবল), অর্থ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দী প্রার্থী হলেন- মোঃ আবদুর রহিম(মটর সাইকেল) ও মেঃ মাহবুবুর রহমান(রিক্সা)।

উল্লেখ্য, ২০১৮ সালে মোঃ মশিউর রহমানের নেতৃত্বে জেলা প্রেসক্লাব পটুয়াখালী স্থাপিত হয়। বর্তমানে জেলা প্রেসক্লাব পটুয়াখালী ফায়ার সার্ভিস সড়কে অস্থায়ী কার্যালয় রয়েছে। ২০ সেপ্টম্বর এ ক্লাবেই বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন হবে। এ ক্লাবের ৫০ জন সদস্য ভোটার রয়েছে।

সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে ৩ সদস্য বিশিস্ট গঠিত নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য হলেন মোঃ জামাল আকন ও সঞ্জিব দাস।

সুষ্ঠুভাবে ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ সরোয়ার হোসেন সানু জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork