1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুল্থান দিবস পালিত - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:২৫|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুল্থান দিবস পালিত

মোঃ আরিফুজ্জামান তুহিন শরীফ, পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 145 Time View

পটুয়াখালীতে শহিদদের কবরে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, শহিদ পরিবারদের সম্মাননাসহ বিভিন্ন আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুল্থান দিবস পালিত।

মঙ্গলবার ( ৫ আগস্ট) সকাল ৯ টায় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহিদ হৃদয় তরুয়া ও বাচ্চু হাওলাদারের কবরে পুষ্পস্থাপক অর্পণ করে জুলাই গণঅভ্যুল্থান দিবসের কার্যক্রম শুরু করা হয়।

পরে সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসন উদ্যোগে জেলার ২৪ জন শহিদ পরিবারের সদস্যদের সম্মানে “জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন” অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় রজনীগন্ধা ফুলের স্টিকার দিয়ে সম্মানিত করেন জেলা প্রশাসকসহ নেতৃবৃন্দ।

রশিদ কিশলয় বিদ্যানিকতনের সহকারি শিক্ষিকা সোনামনির সঞ্চালনায় “জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন” অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাওলাদার। বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহ আলম শিকদার, এনসিপি’র ১ নং যুগ্ম সমন্বয়ক বশির আহমেদ, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক আব্দুস সালাম আরিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তোফাজ্জেল হোসেন। শহিদ পরিবারের মধ্যে বক্তব্য রাখেন শহিদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশারেফ হোসেন, শহিদ জিহাদ হোসেনের ভাই মোঃ জিন্নাত হোসেন, শহিদ আমিনুল ইসলামের মা সেলিনা বেগম, আহত রায়হানের বাবা শামীম উর রহমান, আহত তানিমের বাবা আব্দুস সত্তার, আহত মোঃ ইমরান আহমেদ, আহত মোঃ মুজাহিদুল ইসলাম।

শহিদদে আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আশ্রাফ আলী। এ ছাড়াও মসজিদ ও মন্দির সমূহে দোয়া মিলাদ ও প্রার্থনার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork