1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
নরসিংদীতে জুলাই অভ্যুত্থান দিবস পালন - dailydigantabarta
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:২১|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

নরসিংদীতে জুলাই অভ্যুত্থান দিবস পালন

নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 154 Time View

নানা কর্মসূচীর মধ্যদিয়ে নরসিংদীতে পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৮টায় নরসিংদী জেলার প্রথম শহিদ তাহমিদ ভুইয়ার চিনিশপুরস্থ কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে কার্যক্রম শুর করে জেলা প্রশাসন।
প্রথমে জেলা প্রশাসনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এর পর নরসিংদীর পুলিশ সুপার মো: আব্দুল হান্নান জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরপর শ্রদ্ধা নিবেদন করে জুলাই শহিদ তাহমিদের বাবা রফিকুল ইসলাম।
জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং জুলাই শহিদ পরিবারের সদস্য ও সম্মুখ সারির যোদ্ধাদের সম্মিলন আয়োজন করা হয়। এছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, দেয়ালিকা প্রতিযোগিতার আয়োজন।
এদিকে জুলাই অভ্যুত্থান পালনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের শোভাযাত্রা, যুগ্ম মহাসচিব খায়রল কবির খোকনের শোভাযাত্রাসহ জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি ও সগযোগী সংগঠন আয়োজন করে শোভাযাত্রা।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন স্বৈরশাসক শেখ হাসিনা। এর আগে জুলাইব্যাপী আন্দোলনে নরসিংদীতে ২২জন শিক্ষার্থী-যুবক-জনতা আত্মহুতির মধ্যদিয়ে অর্জিত হয় জুলাই অভুত্থ্যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork