1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
চালিতাবুনিয়ায় দীর্ঘ রাজনৈতিক পথচলার গল্প বললেন মেজবাহ্ উদ্দিন - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৭:৩৪|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চালিতাবুনিয়ায় দীর্ঘ রাজনৈতিক পথচলার গল্প বললেন মেজবাহ্ উদ্দিন

নিজস্ব প্রতিনিধি, দৈনিক দিগন্ত বার্তা
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫,
  • 316 Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চালিতাবুনিয়া ইউনিয়নের সভাপতি মেজবাহ্ উদ্দিন তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেছেন। একান্ত অনুভূতিতে তিনি জানান, ১৯৭৯ সালে গলাচিপা থানার প্রথম ছাত্রদল প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তাঁর রাজনীতিতে যাত্রা শুরু হয়।

এরপর রাজধানীর জগন্নাথ কলেজে ছাত্রদলের সদস্য হিসেবে যুক্ত হন এবং সেখানেও সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনৈতিক প্রতিকূলতার কারণে তিনি তাঁর শিক্ষাজীবন শেষ করতে না পেরে নিজ এলাকা চালিতাবুনিয়ায় ফিরে আসেন।

১৯৮৯ সালে বিএনপির ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মেজবাহ্ উদ্দিন, এবং টানা ২০২২ সাল পর্যন্ত নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এই দীর্ঘ সময়ে রাজনৈতিক নিপীড়নের শিকার হয়ে তাঁকে কয়েকবার কারাবরণও করতে হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, তাঁর রাজনৈতিক জীবনে তিনি পাঁচজন গুণী নেতার সান্নিধ্য লাভ করেছেন, যাঁরা তাঁর পথপ্রদর্শক ছিলেন। তারা হলেন:
১। জনাব আব্দুল বাতেন তালুকদার
২। জনাব মোস্তাফিজুর রহমান
৩। জনাব জাহাঙ্গীর আকন
৪। জনাব মোহাম্মদ আতিক মিয়া
৫। জনাব মোশাররফ হোসেন

এই তালিকায় বিশেষভাবে উল্লেখ করেন মোশাররফ হোসেনকে, যিনি একজন কর্মীবান্ধব নেতা এবং এখনো তাঁর প্রিয় নেতা ও রাজনৈতিক প্রেরণা হিসেবে বিবেচিত।

এলাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়ে মেজবাহ্ উদ্দিন বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের নেতা মোশাররফ হোসেন ভাইকে বিপুল ভোটে বিজয়ী করুন।”

শেষে তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেন যেন তিনি আগামীতেও সৎভাবে জীবনযাপন করতে পারেন।

মেজবাহ্ উদ্দিন
সভাপতি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
চালিতাবুনিয়া ইউনিয়ন, রাঙ্গাবালী, পটুয়াখালী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork