1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: কেটু মিজান দম্পতিসহ ৭ জন গ্রেফতার - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৮:৫৭|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: কেটু মিজান দম্পতিসহ ৭ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | দৈনিক দিগন্ত বার্তা
  • Update Time : শনিবার, আগস্ট ৯, ২০২৫,
  • 149 Time View

আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও র‍্যাব-১। গ্রেফতার অভিযানে অংশ নেয় জিএমপির গোয়েন্দা বিভাগ (দক্ষিণ), বাসন মেট্রো থানা পুলিশ এবং র‍্যাবের বিশেষ দল।

পুলিশ জানায়, তুহিন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে শুক্রবার (৮ আগস্ট) গভীর রাতে গাজীপুরের ভবানীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। হত্যায় সরাসরি জড়িত আলামিনকে ঢাকার তুরাগ এলাকা থেকে আটক করে বাসন মেট্রো থানা পুলিশ।

এছাড়া, র‍্যাব-১ স্বাধীনকে, জিএমপি গোয়েন্দা বিভাগ (দক্ষিণ) সুমনকে, বাসন থানা পুলিশ ময়মনসিংহের গফরগাঁও থেকে শাহজালালকে এবং বাসন থানার চান্না মাহবুব স্কুল মোড় এলাকা থেকে ফয়সালকে গ্রেফতার করে।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে গাজীপুর মহানগরের ব্যস্ত চান্দনা চৌরাস্তা এলাকায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক তুহিন। জানা যায়, স্থানীয় একটি অপরাধী চক্রের অস্ত্রের মহড়ার ভিডিও ধারণ করায় ক্ষুব্ধ হয়ে কেটু মিজানসহ তার সহযোগীরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায়।

ঘটনার পরপরই জিএমপি ও র‍্যাব যৌথ অভিযান শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই মূল আসামিসহ সাতজনকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং হত্যাকাণ্ডের পেছনে থাকা কারণ ও অন্যান্য জড়িতদের শনাক্তে জিজ্ঞাসাবাদ চলছে।

সাংবাদিক সমাজ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork