1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
গলাচিপায় শ্রীগুরু সঙ্ঘের ১২তম বার্ষিক মহোৎসব - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১:৩৩|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গলাচিপায় শ্রীগুরু সঙ্ঘের ১২তম বার্ষিক মহোৎসব

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি
  • Update Time : বুধবার, আগস্ট ২০, ২০২৫,
  • 773 Time View

সত্য সেবা নীতি ধর্ম, জীবনের চারি কর্ম”—এই মূলমন্ত্র ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী ও শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা পরমারাধ্য গুরুদেব পরিব্রাজকাচার্য্যবর শ্রীশ্রীমদ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের ৫১তম তিরোভাব উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী (১২তম) বার্ষিক মহোৎসব।
বুধবার সকালে সার্বজনীন কেন্দ্রীয় শ্রীশ্রী কালিবাড়ী মন্দির প্রাঙ্গণ থেকে পূজা অর্চনার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। ঢাকের বাদ্য, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে চারপাশে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মন্দির থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালিবাড়ী মন্দিরে এসে শেষ হয়। শ্রীগুরু সঙ্ঘের গলাচিপা শাখার সভাপতি অশিম কর্মকার, সাধারণ সম্পাদক নির্মল কর্মকার ও মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস দত্তের নেতৃত্বে শত শত নারী-পুরুষ ভক্ত র‌্যালিতে অংশ নেন। পরে পূজা অর্চনা শেষে সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork