1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে জয়পুরহাটে প্রতিবন্ধী মেলা - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১:৪৪|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে জয়পুরহাটে প্রতিবন্ধী মেলা

পাঁচবিবি( জয়পুরহাট) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 162 Time View

তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে জয়পুরহাটে প্রতিবন্ধী মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা পরিষদের সহযোগীতায় ও সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের বাস্তবায়নে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৪ প্রতিবন্ধী নারী-পুরুষ ও শিশুরা অংশ নেন।
মেলায় নিজেদের নানা প্রতিভা তুলে ধরেন প্রতিবন্ধীরা। এছাড়া একটি স্টলে প্রতিবন্ধীদের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। প্রতিবন্ধীদের বর্তমান যুগের সাথে এগিয়ে নিতে এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। তারা প্রতিবন্ধীদের এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপের কথা জানান। শেষে প্রতিবন্ধীদের দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা সমাজসেবা অফিসার ইমাম হাসিম, সহকারি পুলিশ সুপার আমির হামজা, জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ ও বিডি ক্লিনের জেলা সমন্বয়ক রাকিবুল হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork