1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
কলাপাড়া উপজেলা সমিতির উন্নয়নে মতবিনিময় সভা, ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান ফাতিমা তাসনিমের - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৬:১৬|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কলাপাড়া উপজেলা সমিতির উন্নয়নে মতবিনিময় সভা, ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান ফাতিমা তাসনিমের

ফরাজী আবু তাহের রাঙ্গাবালী, পটুয়াখালী
  • Update Time : শনিবার, এপ্রিল ২৫, ২০২৬,
  • 200 Time View

 

কলাপাড়া উপজেলা সমিতির সার্বিক উন্নয়নকে সামনে রেখে রাজধানীর বিজয়নগরে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এ সভার আয়োজন করে কলাপাড়া উপজেলা সমিতি। সভায় সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নয়ন কৌশল এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আমজনগণ পার্টির (BAJP) সংগঠনের সদস্য সচিব ফাতিমা তাসনিম। তিনি বলেন, কলাপাড়া উপজেলা সমিতিকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি শিক্ষা, সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় সমস্যার টেকসই সমাধানে গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এবিএম মোশারফ। তিনি তাঁর বক্তব্যে এলাকার উন্নয়নে সমিতির ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করতে হলে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  1. এছাড়াও সভায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা কলাপাড়া উপজেলার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সমিতির কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
    সভা শেষে অংশগ্রহণকারীরা উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork