1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৮:৪৯|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬,
  • 199 Time View
  • পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার রাঙ্গাবালী হালিমা খাতুন মহিলা কলেজ কেন্দ্রের বাইরে এ কর্মসূচির আয়োজন করে ছাত্রদল।

    পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের তীব্র গরমে স্বস্তি দিতে বোতলজাত বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এ সময় স্বেচ্ছাসেবীরা কেন্দ্রের বাইরে অবস্থান নিয়ে পরীক্ষার্থীদের হাতে পানি পৌঁছে দেন।

    উদ্যোক্তারা জানান, এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন উপজেলার রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও কলম বিতরণ করা হয়েছিল। পরীক্ষার পুরো সময়জুড়ে শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

    ছাত্রনেতা ইভান হাওলাদার বলেন, তীব্র গরমের মধ্যে পরীক্ষার্থীরা যেন কষ্ট না পায়, সে বিষয়টি বিবেচনায় রেখেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকতে চাই।

    স্থানীয় অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক কার্যক্রম শিক্ষার্থীদের উৎসাহ জোগায় এবং ইতিবাচক বার্তা দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork