1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
"বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের প্রতীক" নীলফামারীতে জামায়াতের গণমিছিল - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৩:১৭|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

“বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের প্রতীক” নীলফামারীতে জামায়াতের গণমিছিল

নীলফামারী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 153 Time View

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নীলফামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার আয়োজনে গণমিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতি অম্লান চত্বরে এসে মিলিত হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য ও রংপুর- দিনাজপুর অঞ্চলের সহ- পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। বিশেষ বক্তব্য রাখেন, নীলফামারী জেলা জামায়াতের আমীর ও নীলফামারী- ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নীলফামারী- ২ আসনের জামায়াতের প্রার্থী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। প্রধান অতিথি মাওলানা মমতাজ উদ্দিন বলেন, জুলাই বিপ্লব এককভাবে কারো প্রচেষ্টায় হয়নি। শুরু করেছিলো এদেশের দামাল ছেলেরা। তাদের সাথে একাত্মতা ঘোষণা করে এদেশের আপামর জনগণ এই আন্দোলনে শরীক হয়েছিলো। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই দিনে স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। তিনি আরও বলেন যে দল দেশ ছেড়ে পালাতে পারে যে নেতারা দেশ ছেড়ে পালাতে পারে তারা কখনো দেশপ্রেমীক হতে পারে না। ওই স্বপ্ন আর দেখবেন না যে বাংলার মানুষ বাংলাদেশ থেকে আপনাদেরকে বিতারিত করেছে ওই বাংলার মানুষ আর আপনাদেরকে গ্রহণ করবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork