1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
সত্যের পথে সাহসের সাথে - এটাই আমাদের অঙ্গীকার - dailydigantabarta
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৯:০১|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

সত্যের পথে সাহসের সাথে – এটাই আমাদের অঙ্গীকার

প্রকাশকঃ দৈনিক দিগন্ত বার্তা
  • Update Time : সোমবার, আগস্ট ৪, ২০২৫,
  • 636 Time View

প্রিয় পাঠক,
আসসালামু আলাইকুম।
আমি শাকুর মাহমুদ,দৈনিক দিগন্ত বার্তা’র প্রতিষ্ঠাতা ও প্রকাশক হিসেবে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। এই সংবাদপত্রটি শুধু একটি প্রচারমাধ্যম নয়,এটি একটি দায়িত্ব,একটি স্বপ্ন,একটি সামাজিক অঙ্গীকার।

আমরা এমন একটি সময় অতিক্রম করছি,যেখানে সংবাদ অনেক সময় বিভ্রান্তির হাতিয়ার হয়ে উঠছে। গুজব,অসত্য,অর্ধসত্য ও পক্ষপাতদুষ্ট উপস্থাপনায় জনমত প্রভাবিত হচ্ছে,ক্ষতিগ্রস্ত হচ্ছে গণতন্ত্র ও ন্যায়বিচার। এই বাস্তবতায়‘দৈনিক দিগন্ত বার্তা’ আত্মপ্রকাশ করেছে সত্য, নিরপেক্ষতা, দেশপ্রেম এবং জনমানুষের কল্যাণের প্রত্যয়ে।

আমরা বিশ্বাস করি,সংবাদপত্রের মূল শক্তি হচ্ছে এর গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা। আমরা সেই বিশ্বাস গড়তে চাই প্রতিটি পাঠকের সঙ্গে। আমরা চাই— সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর তুলে আনতে, প্রবাসীদের অভিজ্ঞতা ও কষ্টগুলোকে স্বীকৃতি দিতে, গ্রামের কৃষকের আশা-ভরসার খবর পৌঁছে দিতে এবং শিশুদের জন্য একটি সম্ভাবনাময় ভবিষ্যতের কথা বলতে।

‘দিগন্ত বার্তা’ মানেই সীমারেখা পেরিয়ে সাহসিকতার বার্তা। আমরা কেবল দেশ নয়, বিদেশ থেকেও সংবাদ সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরবো; প্রবাসজীবনের আনন্দ-বেদনা, সাফল্য-সংগ্রাম, সবই থাকবে আমাদের পাতায় পাতায়।

এই পত্রিকার প্রতিটি অক্ষরে আমরা ধারণ করবো দায়িত্ব,নীতিবোধ ও সততার ছাপ।

প্রিয় পাঠক,
আপনাদের আস্থা ও সমর্থনই আমাদের পথচলার মূল অনুপ্রেরণা। সমালোচনার ভাষা যদি গঠনমূলক হয়, তাও আমরা সাদরে গ্রহণ করবো। কারণ, সংবাদপত্রের পাঠকই তার প্রকৃত মালিক। আপনারাই আমাদের পথপ্রদর্শক।

সত্য বলবো, সাহসের সাথে বলবো— এই বিশ্বাসে আমাদের প্রতিটি সংখ্যা প্রকাশিত হবে। আমাদের চাওয়া, আমরা যেন হয়ে উঠি একটি জনবান্ধব, বিশ্বাসযোগ্য ও সাহসী গণমাধ্যম।

আসুন, আমরা সবাই মিলে গড়ে তুলি একটি সুন্দর, সত্যভিত্তিক ও সচেতন বাংলাদেশ।

মোঃ শাকুর মাহমুদ
প্রকাশক
দৈনিক দিগন্ত বার্তা
www.dailydigantobarta.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork