1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
৬০ কোটির লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি সবুজ মিয়া - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:২১|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬০ কোটির লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি সবুজ মিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, আগস্ট ৪, ২০২৫,
  • 698 Time View

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লটারি ‘বিগ টিকিট’-এর সর্বশেষ ড্রতে ২০ মিলিয়ন দিরহামের (প্রায় ৬০ কোটি টাকা) বিশাল পুরস্কার জিতেছেন প্রবাসী বাংলাদেশি সবুজ মিয়া (৩৬)।

আজ (৪ আগস্ট) সোমবার খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে।জয়ের পর নিজের অনুভূতি জানিয়ে সবুজ বলেন, এটাই আমার জীবনে প্রথমবার বিগ টিকিট কেনা। আমি একাই টিকিটটি কিনেছিলাম। বন্ধুবান্ধবের মুখে এই নিয়ে অনেক শুনেছি, তাই ভাবলাম একবার চেষ্টা করেই দেখি।আবুধাবি গিয়ে ইন-স্টোর থেকে টিকিট কেনেন সবুজ মিয়া। দুবাইতে বসবাসরত সবুজ মিয়া গত ১৮ বছর ধরে একজন দর্জি হিসেবে কাজ করে আসছেন। পরিবারকে সহায়তা করতে দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে চলেছেন তিনি।পুরস্কার জয়ের খবর পেয়ে তিনি বলেন, আমি একজন সাধারণ দর্জি, আমার আয় খুব সীমিত। তাই আপনি সহজেই বুঝতে পারবেন, এই জয়ের পর আমার অনুভূতি কতটা তীব্র ছিল। এটি আমার পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে পারে। ভবিষ্যতে আবার বিগ টিকিট কিনতে পারি, তবে এই মুহূর্তে আমি কেবল কৃতজ্ঞ আর খুশি।

সবুজ ছাড়াও এরআগে শারজাহ প্রবাসী পারভেজ হোসেন আনোয়ার হোসেন একটি নতুন রেঞ্জ রোভার ভেলার জিতেছেন। ২০০৯ সাল থেকে আমিরাতে বসবাসরত ৪২ বছর বয়সী এই ব্যবসায়ী গত চার বছর ধরে প্রতি মাসে নিজে গাড়ি চালিয়ে আবুধাবি গিয়ে টিকিট কিনেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork