1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
ফিলিস্তিনি যোদ্ধাদের কঠোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:২০|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফিলিস্তিনি যোদ্ধাদের কঠোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, জুলাই ২৮, ২০২৫,
  • 738 Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না হামাস, কারণ তারা ভয় পাচ্ছে—সব ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিলে পরে তাদের কী পরিণতি হবে। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। খবর আল-জাজিরা।

ট্রাম্প বলেন, ‘আমরা শেষ কয়েকজন জিম্মির মুক্তির ব্যাপারে আলোচনা করছি। কিন্তু হামাস বুঝতে পারছে—সবাইকে ছেড়ে দিলে তাদের ভাগ্যে কী ঘটতে পারে। এ কারণেই তারা যুদ্ধবিরতিতে যেতে চাচ্ছে না।’হামাসের এ অবস্থানের জন্য সরাসরি গোষ্ঠীটিকেই দায়ী করেন ট্রাম্প। বলেন, ‘নিশ্চয়ই এই গোষ্ঠীকে শিকার বানানো হবে।’ একইসঙ্গে তিনি মন্তব্য করেন, ‘হামাস সত্যিকার অর্থে কোনো চুক্তিতে যেতে চায় না। আমার মনে হয় তারা মারা যেতে চায়। এটা খুব, খুবই দুঃখজনক।’

এর আগের দিন বৃহস্পতিবার ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আলোচনায় নিজেদের ভূমিকা সীমিত করছে। তার ভাষায়, ‘হামাসের পক্ষ থেকে আমরা এখনো কোনো আন্তরিক আগ্রহ দেখতে পাইনি।’

ইসরায়েলও এই ইঙ্গিত দিয়েছে যে, তারা যুদ্ধবিরতি আলোচনায় অনাগ্রহী। ইতোমধ্যে কাতারে চলমান আলোচনা থেকে তারা নিজস্ব প্রতিনিধি দলকে ফিরিয়ে নিয়েছে।

এদিকে, হামাস যুক্তরাষ্ট্রের এমন অবস্থানে বিস্ময় প্রকাশ করেছে। গোষ্ঠীটি জানিয়েছে, তারা মধ্যস্থতাকারীদের চেষ্টা সফল করতে আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। তাদের গঠনমূলক ও ইতিবাচক অবস্থানকে কাতার ও মিশর স্বাগত জানিয়েছে বলেও দাবি করেছে হামাস।গত কয়েক মাস ধরে দুই পক্ষের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চলছিল। প্রস্তাব ছিল, এর আওতায় ১০ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ থাকবে।

হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা একটি স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ করছে। যদিও ট্রাম্পের দূত উইটকফ বলেছিলেন, ‘এই যুদ্ধবিরতি গাজায় দীর্ঘমেয়াদি শান্তির পথ তৈরি করবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork