1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
বাউফলে তিনদিন ব্যাপী জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন - dailydigantabarta
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:১৫|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

বাউফলে তিনদিন ব্যাপী জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

এম জাফরান হারুন:: বাউফল পটুয়াখালী
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫,
  • 537 Time View

পটুয়াখালীর বাউফলে উৎসবমুখর পরিবেশে শেষ হলো তিন দিনব্যাপী মাধ্যমিক পর্যায় ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা ফাইনালের মধ্যদিয়ে সমাপ্ত হয় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতার ৯টি ইভেন্টে উপজেলার প্রায় ৬০টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ফুটবল, কাবাডি, সাঁতার, দাবা সহ নানা খেলায় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে প্রতিযোগিতা মাঠে প্রাণচাঞ্চল্য দেখা দেয়।

ছেলেদের ফুটবলে চ্যাম্পিয়ন হয় নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়, রানার্সআপ হয় বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়। অন্যদিকে, মেয়েদের ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা জয় করে মাধবপুর এনকে মাধ্যমিক বিদ্যালয়। কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আর রানার্সআপ হয় চর আলগী মাধ্যমিক বিদ্যালয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নুরুন্নবী।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রতিযোগিতা পরিচালনার কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক সুধীজন উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork