1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
আইনি পদক্ষেপ নেবেন শাবনূর - dailydigantabarta
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:২২|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

আইনি পদক্ষেপ নেবেন শাবনূর

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, জুলাই ২৮, ২০২৫,
  • 821 Time View

সামাজিক মাধ্যমে ভুয়া পেজ আইডি নিয়ে অনেক সময় বড় বিরম্বনা ও হেনস্তার মাঝে পড়ে যান তারকারা। জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরও এমন বিরম্বনার মুখে পড়েছেন। কিন্তু, বিষয়টি আরও গুরুতর পর্যায়ে গেছে, যখন সেই ফেইক আইডি বা পেজটি ভেরিফায়েড করে নেওয়া হয়েছে।

বিষয়টি জানার সঙ্গেই উদ্বেগে পড়ে যান চিত্রনায়িকা। শুক্রবার সকালে পরিচিতজন ও ভক্তদের কাছ থেকে লিংক ও স্ক্রিনশট পেয়ে বিষয়টি জানতে পারেন শাবনূর। পেজটিতে তার আসল তথ্য, ছবি ও পরিচয় ব্যবহার করা হলেও সেটি পরিচালনা করছে একটি প্রতারক চক্র। শাবনূর নিশ্চিত করেছেন, সেই ভেরিফায়েড পেজটি তার নয়। গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে শাবনূর জানান, যখন তিনি ফেসবুক ব্যবহার করতেন না, তখন অনেকে তার নামে ভুয়া আইডি বানিয়েছিল। সে সময় কিছু বলেননি এই নায়িকা। পরে শাবনূর যখন নিজে ফেসবুক ব্যবহার করা শুরু করেন, তখন সকলে বুঝতে পারেন কে আসল আর কে নকল।

শাবনূর জানান, ফেসবুকে তার নামে অসংখ্য ভুয়া পেজ। অনেকে তাকে পরামর্শ দেন আইডি ভেরিফাইড করে নেওয়ার। কিন্তু গুরুত্ব দেননি। কিন্তু এ ঘটনার পর শাবনূর বুঝতে পারলেন, ভেরিফায়েড করে নিলেই ভালো হতো।

এই নায়িকা বিষয়টি চিন্তিতও বেশ। তার ভাষ্যমতে, যারা এই কাজটি করেছে, তাদের কাছে শাবনূরের পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্র রয়েছে। কারণ আইডি ভেরিফায়েড করতে এসবের প্রয়োজন হয়।

এ নিয়ে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান শাবনূর; সাধারণ ডায়েরি করে পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগের কাছেও অবহিত করবেন। তার কথায়, ‘আমি নিশ্চিত হয়েছি, বাংলাদেশ থেকেই কেউ এটি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ, এসব প্রতারকদের পরিচয় যেন তারা সামনে আনেন।

উল্লেখ্য, নকল শাবনূরের সেই ভেরিফায়েড পেজের মোট ফলোয়ার ৬ লাখ ৫৯ হাজারের বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork