1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
পৈত্রিক জমিতে কাজ করতে গিয়ে সন্ত্রাসী হামলায় আহত রাহাত - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:২২|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পৈত্রিক জমিতে কাজ করতে গিয়ে সন্ত্রাসী হামলায় আহত রাহাত

বিশেষ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 122 Time View

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামে পৈত্রিক জমিতে কাজ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন পাতাকাটা গ্রামের রাহাত হাওলাদার।

রোববার (৩ আগস্ট ২০২৫) দুপুরের দিকে ঘটখালী গ্রামে এ ঘটনা ঘটে। রাহাত নিজ জমিতে ট্রাক্টর দিয়ে চাষের কাজ করছিলেন। এ সময় ঘটখালী গ্রামের সন্ত্রাসী মিলন হাং, পাশা হাং, নাসির হাং ও রাজ্জাক হাং পূর্বপরিকল্পিতভাবে রামদা, দা ও ছ্যানা নিয়ে অতর্কিতে তার ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক্টরের ওপর থাকা অবস্থায় রাহাতকে লক্ষ্য করে ধারালো রামদা দিয়ে কুপিয়ে জখম করে হামলাকারীরা। এতে তার বাম হাতে ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জানা গেছে, হামলাকারীরা রাহাতের পৈত্রিক জমি জোর করে দখলের চেষ্টা করছে। গত পৌষ মাসেও তারা ওই জমির ধান কেটে নিয়ে যায়। এ ঘটনায় আমতলী থানায় একটি মামলা চলমান রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

স্থানীয়রা আরও জানান, মিলন হাং এলাকার চিহ্নিত প্রতারক। তিনি পল্লী বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork