1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, নীলফামারীতে পাঁচ রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১:৪৩|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, নীলফামারীতে পাঁচ রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান

নীলফামারী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 134 Time View

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ উপলক্ষে সর্বোচ্চ পাঁচ রেমিট্যান্স প্রেরণকারীকে সম্মাননা দেয়া হয়েছে।
শনিবার দুপুরে(২আগস্ট) জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, নীলফামারী সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাসুদ রানা ও নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম এ সময় উপস্থিত ছিলেন।
এরআগে ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মালেশিয়া প্রবাসী নাজমুল হুদার স্ত্রী মিতু আক্তার, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতার হোসেন বক্তব্য দেন অন্যান্যের মধ্যে।
জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নীলফামারী যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
নীলফামারী সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাসুদ রানা জানান, সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন মোহাম্মদ কে সরকার, নাজিমা বেগম, মেহের বানু, নাজমুল হুদা ও জয়নাল আবেদীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork