1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
চিলমারীতে জুয়ার আসর থেকে জামায়াতের ইউনিয়ন সভাপতিসহ গ্রেপ্তার ১৪ - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:১৭|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চিলমারীতে জুয়ার আসর থেকে জামায়াতের ইউনিয়ন সভাপতিসহ গ্রেপ্তার ১৪

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 122 Time View

কুড়িগ্রামের চিলমারীতে নয়ারহাট ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে এক ইউপি সদস্য ও জামায়াতের ইউনিয়ন সভাপতি সানোয়ার হোসেন সহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢুষমারা থানার পুলিশ। রবিবার (৩ আগষ্ট) শনিবার রাতে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারকে করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন, ঢুষমারা থানার ওসি মতিয়ার রহমান। গ্রেপ্তাররা হলেন, নয়ারহাট ইউনিয়নের জামায়াতের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সানোয়ার হোসেন (২৮), আবু বকর (৫২), কোরবান আলী (৪৬), আঃ মালেক (৪০), কাবেল (৪০), শওকত (৪০), আলমগীর (৪০), মহিলার (৪৫), মোনছের আলী (৩৫), জাবেদ আলী (৪০), তারা মিয়া (৩৭), আবু বকর (৪০), মাইনুল (২৭), ও সুমন (২৬)। সকলেই ঢুষমারা থানার বাসিন্দা বলে জানা যায়। পুলিশ জানায়, গতরাতে নয়ারহাট ইউনিয়নের দক্ষিন খাউরিয়া এলাকার আবু বক্করের বাড়িতে একটি ঘরে জুয়া খেলা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেন। এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদিসহ নগদ ৩৯ হাজার ৯২০ টাকা উদ্ধার করেন। ঢুষমারা থানার ওসি মতিয়ার রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়াও পুলিশ সুপার স্যারের নির্দেশনায় মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধ বিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে বলে জানান। চিলমারী উপজেলা জামায়াতের সেক্রেটারি ফজলুল হক মিঠুন বলেন, কেউ খারাপ কিছু করলে আমরা নতুন মানুষ সেট করব বলে জানা তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork