1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গলাচিপায় বিএনপির সুসংগঠিত শক্তি প্রদর্শন ও আনন্দ র‍্যালি - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১:৫৪|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গলাচিপায় বিএনপির সুসংগঠিত শক্তি প্রদর্শন ও আনন্দ র‍্যালি

গলাচিপা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 185 Time View

পটুয়াখালীর গলাচিপায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গলাচিপায় বিএনপির সুসংগঠিত শক্তি প্রদর্শন ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১ টায় গলাচিপা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও বজ্রকন্ঠে স্লোগানে মুখরিত করেন জাতীয় স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন। র‌্যালিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ সর্বস্তরের নেতাকর্মীরা একত্রিত হয়ে দলীয় শৃঙ্খলা ও ঐক্যের শক্তিশালী বহিঃপ্রকাশ ঘটান। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের গর্বিত অধ্যায়। আজকের এই কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি ও আকাঙ্ক্ষার শক্তিশালী বার্তা সরকারকে দেওয়া হয়েছে।” তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার ও ভোটের মর্যাদা রক্ষায় বিএনপি রাজপথে থেকে নিরবিচারে লড়াই চালিয়ে যাবে। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুশৃঙ্খলভাবে র‌্যালি ও সমাবেশ সম্পন্ন হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে একটি সুসংগঠিত ও জাঁকজমকপূর্ণ আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork