1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
আখাউড়ায় পুলিশের মিথ্যা মামলায় জামিন দুই সাংবাদিকের।। - dailydigantabarta
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১:৪৩|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ আড়াইহাজারে মস্তকবিহীন আব্রাহাম হত্যার মূলহোতা কাতার থেকে গ্রেফতার পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে র‍্যাব-৮ এর ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পটুয়াখালীতে এনএসআই-কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ উদ্ধার, আটক ৩ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার, মাঠে নৌ পুলিশ সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নৌ পুলিশ কর্তৃক আমদানি নিষিদ্ধ বিদেশি তৈরি মদ উদ্ধার পল্লবীতে শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আখাউড়ায় পুলিশের মিথ্যা মামলায় জামিন দুই সাংবাদিকের।।

কসবা উপজেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫,
  • 305 Time View

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দায়েরকৃত মামলায় দুই সাংবাদিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজ্ঞ আদালত দৈনিক যুগান্তরের জেলা স্টাফ রিপোর্টার ও আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.ফজলে রাব্বি এবং আজকের পত্রিকা ও আরটিভির আখাউড়া প্রতিনিধি সাদ্দাম হোসেনের জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৭ আগস্ট দৈনিক যুগান্তর ও আরটিভির অনলাইনে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে ওসিসহ কয়েকজন পুলিশের অনিয়ম-দুর্নীতির খবর প্রকাশিত হয়। পরবর্তীতে ১২ আগস্ট চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সাত্তার বাদী হয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে আখাউড়া থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় সাংবাদিক সমাজের পক্ষ থেকে আখাউড়া ও কসবায় মানববন্ধন করে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে ভয় দেখানো যাবে না। আমরা এর ন্যায়বিচার চাই।

দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মো. ফজলে রাব্বি বলেন, আমরা শুধু সত্য প্রকাশ করেছি। এজন্য মিথ্যা মামলার শিকার হয়েছি। আদালত আমাদের জামিন দিয়েছেন, আমরা সত্যের পক্ষে লড়াই চালিয়ে যাব।

আজকের পত্রিকা ও আরটিভির আখাউড়া প্রতিনিধি সাদ্দাম হোসেন বলেন, সাংবাদিকদের হয়রানি করার জন্য উদ্দেশ্যমূলকভাবে এই মামলা করা হয়েছে। আমরা ভীত নই, দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যাব।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ.কে.এম. কামরুজ্জামান (মামুন) বলেন,সাংবাদিকদের মূল দায়িত্ব হলো সত্য প্রকাশ করা। আর সেই সত্য প্রকাশ করতে গিয়ে তাদের বিরুদ্ধে মামলা-হামলা হওয়া অত্যন্ত দুঃখজনক। গণমাধ্যম হলো সমাজের দর্পণ। যদি সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয়, তবে প্রকৃত সত্য কখনো সামনে আসবে না। আমরা বিশ্বাস করি আদালত ন্যায়বিচারের মাধ্যমে এ ধরনের হয়রানিমূলক মামলার অবসান ঘটাবেন।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork